লাইফস্টাইল

ব্রেকআপের পর হয়

লাইফস্টাইল ডেস্ক: অল্পস্বল্প ভালোলাগা, একদিন ভালোবাসায় পরিণিত হয়। দু’জনের ছোট ছোট গল্প। সাথে আড্ডা, গান, অভিমান। এমন সব জমা হতে হতে বাড়ে সম্পর্কের বয়স। সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে সম্পর্ক একইরকম গতিশীল থাকে না।

হয়তো দু’জনের মাঝখানে দূরত্ব আসে, হয়তো চোখের আড়াল হওয়ার কারণে মনেরও আড়াল হতে থাকে, কিংবা ঘটতে পারে এমন অনেককিছুই যা কখনো প্রত্যাশায় ছিল না।

সেখান থেকে ভাঙন, সরে আসা, আর কখনো একে অন্যের মুখ দেখতে না চাওয়া আরও কত কী! সবাই বলে, সম্পর্ক ভেঙে গেলে মেয়েদের কষ্ট বেশি হয় কিংবা মেয়েটিই বেশি সমস্যায় পড়ে। আসলেই কি তাই? ব্রেকআপের পর ছেলেদেরও কিছু সমস্যায় পড়তে হতে পারে। কী সেই সমস্যা জানতে চান? জেনে নিন-

ইগোতে আঘাত

ছেলেদের মনে একটি ভাবনা কাজ করে যে, সেই চাইলেই একটি মেয়েকে ছেড়ে আসতে পারে। কিন্তু একটি মেয়ে তাকে ছেড়ে যেতে পারবে না। তাই যখন কোনো মেয়ে সম্পর্ক ভেঙে চলে যায় তখন ছেলেটির ইগোতে আঘাত লাগে।

এমনকী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও মেনে নিতে পারে না অনেক ছেলে। সেখান থেকে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠার ঘটনাও একেবারে কম নয়। যে কারণে ব্রেকআপ হলে ছেলেটির মনে অদ্ভুত দ্বন্দ্ব চলতেই থাকে।

সমাজ থেকে বিচ্ছিন্ন

ব্রেকআপের পর ছেলেরা সাধারণত নিজেকে গুটিয়ে নেন বা সামাজিকতা থেকে দূরে সরে থাকেন। তাদের মন খারাপ বা একাকীত্বের কথা কাউকে জানাতে চান না। অনেক সময় ভুল পথেও পা বাড়িয়ে বসেন! যা কোনো অবস্থায়ই কাম্য নয়। এরকম সময় অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও আড়ালে চলে যান।

নিজের ভুল বুঝতে পারা

সম্পর্ক ভেঙে যাওয়ার পর ছেলেটি তার ভুলগুলো বুঝতে পারে অনেক সময়। তার কোন ব্যবহারগুলো ঠিক ছিল না, কোন কথাটি আরও বেশি সুন্দর করে বলা উচিত ছিল সেসব নিয়ে অনুশোচনা হতে থাকে। সেখান থেকে ভুগতে থাকেন অপরাধবোধে। কাউকে কষ্ট দিয়েছেন কিন্তু তা লাঘব করার সুযোগ নেই, এই বাস্তবতা তাদের কুঁড়ে কুঁড়ে খায়।

প্রেমে ভয় পান

প্রেম ভেঙে যাওয়ার পর নতুন করে প্রেমের সম্পর্কে জড়াতে তারা ভয় পান। অনেকে ভাবেন, একাই বেশ আছি; ভুল পথে পা বাড়ানোর চেয়ে একা থাকা ভালো। নিজের মতো জীবন কাটিয়ে দেওয়ার কথাও ভাবেন অনেকে। মেয়েদের অকারণে সন্দেহ করার স্বভাব তৈরি হয়।

বিশ্বাসে আঘাত লাগে

প্রিয় মানুষটির সঙ্গে বিচ্ছেদের কারণে বিশ্বাসে আঘাত লাগে। বেশিরভাগ ছেলে ধরেই নেয় যে, তার বিশ্বাসেই অটল থাকা যাবে। কিন্তু সেই বিশ্বাস অনেক সময় টলে ওঠে। যে ধাক্কা সামলাতে তার অনেকটা সময় লেগে যায়। সম্পর্কের প্রতি বিশ্বাস ও আস্থা চলে যায়। তারা নতুন করে কাউকে ভালোবাসার কথা ভাবতে পারেন না অনেক সময়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর উদযাপনের এক বাঁধভাঙা জোয়ার। টলিউডের জনপ্রিয় অভ...

ঢাবির শিক্ষার্থী নিম্নিকে সংবর্ধনা প্রদান

মাউন্ট এভারেস্ট জয় করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্...

কুলাউড়ায় চা বাগানের শতাধিক চারা গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা

মৌলভীবাজারের কুলাউড়ার কালিটি চা বাগানে শতাধিক চারা...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা