লাইফস্টাইল

বয়স্কদেরও যৌন সম্পর্কে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা

লাইফস্টাইল: সাধারণত সমাজে আমরা বয়স্ক লোকদের বেশি রুগ্ন মনেকরি। কারণ, বয়স বাড়ার কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে তাদের প্রতিনিয়তই চিকিৎসকদের কাছে ছুটতে হয়। কিন্তু সম্প্রতি একটি গবেষণা দাবি করছে বৃদ্ধ বয়সে এসেও যৌন সম্পর্ক স্থাপনের ফলে নারী-পুরুষ দুজনেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং অ্যাঞ্জেলিয়া রাসকিন বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্ব বিভাগের এক গবেষণা এমনই ইঙ্গিত দিয়েছে। শুধু মানসিক সমস্যার কারণে নয়, বয়স্ক নারী-পুরুষের নানা শারীরিক সমস্যার সমাধানের মূলে লুকিয়ে আছে যৌন সম্পর্ক স্থাপন। একথাই বলেছেন সংশ্লিষ্ট গবেষকরা।

এই গবেষক দলের প্রধান লি স্মিথ জানিয়েছেন, তাদের সমীক্ষায় দেখা গেছে, যে সমস্ত বয়স্ক নারী-পুরুষ নিয়মিত যৌন সম্পর্কের মধ্যে থাকেন, তারা তুলনায় অনেক কম পরিমাণে চিকিৎসকের কাছে যান। কারণ তাদের শারীরিক সমস্যা এবং মানসিক সমস্যার পরিমাণ অন্যদের তুলনায় অনেকটাই কম।

তবে যৌন সম্পর্ক বলতে তারা কী বলতে চেয়েছেন? গবেষক দলের অন্য এক সদস্য সারা জ্যাকসন বলছেন, তারা বিষয়টাকে ‘যৌন সম্পর্ক’ বলে ব্যাখ্যা করলেও, সকলের ক্ষেত্রে বিষয়টা এক রকম নয়। যেমন নারীদের ক্ষেত্রে এই ‘যৌন সম্পর্ক’ অনেকটাই চুম্বন, হালকা স্পর্শ বা আদরের মধ্যে সীমাবদ্ধ। তারা এতেই খুশি হন সবচেয়ে বেশি। কিন্তু পুরুষরা অনেক বেশি পছন্দ করেন পুরোপুরি শারীরিক সম্পর্ক। কিন্তু ধরন যাই হোক না কেন, বয়স্ক নারী-পুরুষ ক্ষেত্রে এই ধরনের সম্পর্ক যে পরিশেষে লাভের সেটি প্রমাণিত।

গবেষক দলের দাবি, বয়স্ক নারী-পুরুষের মধ্যে যৌন সম্পর্কে কোনও উৎসাহ নেই- এমন ভাবাটা অযৌক্তিক। বরং তারা যদি সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে নিয়মিত যৌন সম্পর্কে লিপ্ত হতে পারেন, তাহলে তাদের অনেক সমস্যার সমাধান হবে বলেই মত গবেষকদের। শারীরিক সম্পর্কের সময়ে মস্তিষ্কে রক্তচলাচলের পরিমাণ বাড়ে। মস্তিষ্কের কর্মক্ষমতাও তাতে বাড়ে। একাধিক পেশি সচল হয়, ফলে পেশির ক্ষয় কমে। তাই সব মিলিয়ে শরীর এবং মন- দুটোই চাঙ্গা থাকে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা