লাইফস্টাইল

বাদামের এতো উপকারিতা!

সান নিউজ ডেস্ক : আমরা অনেকেই অলস সময়ে বাদাম খেতে পছন্দ করি। হোক সেটি চীনা বাদাম অথবা কাজু বাদাম। সুস্বাদু রান্নায় বাদাম ব্যবহারে জুড়ি নেই। বাদাম খেলে মেলে সুঠাম দেহ। কমায় স্বাস্থ্য ঝুঁকি। শুধুই কি তাই, মাত্র এইটুকু সুবিধা পাবার জন্য আমরা বাদাম খাই? নাকি আরও বেশ কিছু উপকার আছে? বাদামের কত গুণাগুণ রয়েছে। চলুন জেনে নেয়া যাক...

কাজু বাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট, কপার, ক্যালসিয়াম, ম্যাগিনেসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, জিংক। তাই কাজু বাদাম খেতে পারলে বিভিন্ন জটিল রোগ থেকে বাঁচা যায়।

১. মুখের দুর্গন্ধ দূর করে কাজু বাদাম। এছাড়া মুখের ভেতর, দাঁত, জিভ, মাড়িকে সুস্থ রাখতে সাহায্য করে এই বাদাম।

২. চুল পরা বন্ধ হবে। কারণ, কাজু বাদামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কপার। যা চুলের গোড়াকে শক্ত করে। চুল চকচকে হয়। পাশাপাশি ঘন হবে চুল।

৩. ক্যান্সারের হাতে থেকেও রক্ষা করবে কাজু বাদাম। কারণ কাজু বাদামে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এই গুণে ভালো থাকবে আপনার হার্টও।

৪. মস্তিষ্ককে সুস্থ রাখবে ও স্মৃতিশক্তি বাড়াবে প্রতিদিনের ৫টি কাজু বাদাম। কারণ কাজু বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম। যা আপনার রক্তচাপকেও নিয়ন্ত্রণে রাখবে।

তাই এবার থেকে প্রতিদিন সকালে খেয়ে নিন ৫টি করে কাজু বাদাম।

এছাড়াও কাজু বাদামের পাশাপাশি খেতে পারেন চীনা বাদামও। জেনে নিন চীনা বাদামের গুণাগুণ-

প্রোটিন সমৃদ্ধ : বাদামে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পাওয়া যায় যা শারীরিক বৃদ্ধির জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি কোনও কারণে দুধ পান করতে না পারেন তবে চিনাবাদাম খাওয়া আরও ভালো বিকল্প।

ওজন কমাতে : আপনি যদি ওজন কমাতে আগ্রহী হন, তবে আপনার খাদ্য তালিকায় অবশ্যই বাদাম রাখতে হবে। বাদামে ফাইবার ও প্রোটিন রয়েছে যা আপনাকে দীর্ঘক্ষণ অনিয়ন্ত্রিত খাবার খাওয়া থেকে বিরত রাখে, যেটি ওজন বাড়ানোর একটি প্রধান কারণ।

হৃদরোগ দূর করে : চিনাবাদামে অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজগুলি পরিপূর্ণ থাকে। এটি স্ট্রোক এবং হার্টের সমস্যার ঝুঁকি হ্রাস করে। চিনাবাদামে উপস্থিত ট্রাইপটোফান হতাশা থেকে মুক্তি পেতেও সহায়ক।

ক্যান্সারের ঝুঁকি হ্রাস : চিনাবাদামে প্রচুর পরিমাণে ফাইটোস্টেরল থাকে যা বিটা-সিটোস্টেরল নামে পরিচিত। এই ফাইটোস্টেরল ক্যান্সার থেকে রক্ষা করতে কার্যকর। মার্কিন যুক্তরাষ্ট্রে করা এক সমীক্ষায় দেখা গেছে, সপ্তাহে কমপক্ষে দুইবার চিনাবাদাম খাওয়া নারী এবং পুরুষদের মধ্যে কোলন ক্যান্সারের ঝুঁকি কম।

ডায়াবেটিস প্রতিরোধে : ডায়াবেটিস রোগটিকে সারা জীবনের সঙ্গী হিসেবে নিয়ে নিতে হয়। একে নির্মূল করার এখনও কোন ওষুধ আবিষ্কার হয়নি। তবে বাদামে থাকা প্রচুর মাত্রায় খনিজপদার্থ, ফ্যাট, শর্করা, বিপাক, ক্যালসিয়াম শোষণ এবং রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করে। বেশ কয়েকটি গবেষণায় জানা গেছে, চিনাবাদাম খেলে ডায়াবেটিসের ঝুঁকি ২১ শতাংশ কমে যায়।

হাড়ের শক্তি বাড়ায় : মাত্র একমুঠ বাদাম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ভিটামিন কে, প্রোটিন, জিঙ্ক ইত্যাদি প্রদান করে থাকে। আর এগুলো সবই হাড়ের স্বাস্থ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে প্রমাণ পেয়েছে একটি সমীক্ষা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা