লাইফস্টাইল

শীতের শুরুতে হাতের যত্ন

লাইফস্টাইল ডেস্ক : শীতকাল পুরোপুরি শুরু না হলেও বাতাসের প্রভাব কিন্তু ত্বকে পড়ছে। এর উপর করোনাকালে বার বার হাত ধোয়ায় খসখসেও হয়ে যাচ্ছে ত্বক। সারাদিনে সবচেয়ে বেশি কাজ করে আমাদের হাত দুটি। কিন্তু হাতের দিকে ততটা মনোযোগী হতে দেখা যায় না অনেককেই। তাই শীতের সময়ে হাতের যত্ন নেয়া বেশি জরুরি।

একটু সময় বের করে হাতের যত্ন নিয়েই দেখুন না। ত্বকও ভালো থাকবে, আবার মেজাজও খিটখিটে হবে না। হাতের যত্ন কিভাবে নিবেন তা এবার জেনে নিন-

* হাত ভালো রাখতে ব্যবহার করতে পারেন মুসুর ডাল। তিন চামচ মুসুরের ডাল বেটে নিন। এরপর তার সঙ্গে ২ চামচ আপেল সিডার ভিনেগার ও ডিমের সাদা অংশ মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিন। ৩০ মিনিট হাতে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

* মধু, লেবুর রস আর চিনি মিশিয়ে হাতে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর শুকনো হলে উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে হাত নরম থাকে।

* হাতের কাজ শেষ হলে দুপুরে তিন চামচ চালের গুঁড়া, ২ চামচ গ্লিসারিন আর মধু দিয়ে প্যাক বানান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এরপর অন্তত ২ ঘণ্টা সাবান ব্যবহার করবেন না।

* শীতে প্রতিদিন থালাবাসন পরিষ্কার কিংবা কাপড় কাচার কারণে হাত অনেকটাই শুষ্ক হয়ে যায়। তাই প্রথমেই খেয়াল রাখুন, খুব ক্ষারযুক্ত কোনো সাবান যেন ব্যবহার করা না হয়। থালা-বাসন পরিষ্কারের সময় গ্লাভস পরার অভ্যাস করতে পারেন।

* এসবের পাশাপাশি হাতের ব্যয়াম করতে ভুলবেন না। আর ময়েশ্চারাইজার মাখুন হাত ধুয়ে। মনে রাখবেন ময়শ্চারাইজার শুধুমাত্র মহিলাদের জন্যই নয়। পুরুষরাও ব্যবহার করতে পারেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা