শুধু সঙ্গী নয়, যৌনতার জন্য সঠিক স্থান নির্ধারণ করুন
লাইফস্টাইল

শুধু সঙ্গী নয়, যৌনতার জন্য সঠিক স্থান নির্ধারণ করুন

লাইফ স্টাইল ডেস্ক : ধরুন মনের মানুষের একেবারে পাশে রয়েছেন। এমন সময় কার না তার কাছে আসতে ইচ্ছা করে বলুন তো? আর কাছে আসা মানেই একটু স্পর্শ আর তারপর যৌনতা না হলে প্রেম জমবে কী করে? ভালবাসা কীভাবে হবে আরও গভীর? তাইতো সহজাত প্রবৃত্তি অনুযায়ীই দু’জন মনের মানুষ জড়িয়ে পড়েন শারীরিক সম্পর্কে। সুযোগ পেলেই তারা মেতে ওঠেন উদ্দাম যৌনতায়। কয়েক মিনিটের ভালবাসাবাসিই যেন অক্সিজেন জোগায় দু’জনকে। দূর করে দেয় সমস্ত ক্লান্তি।

তবে এ তো নয় গেল সুস্থ যৌনতার কথা। কিন্তু প্রতিবারই মিলনে কী আপনাকে একইরকম আনন্দ দিতে পারেন মনের মানুষ। বেশিরভাগ মানুষই উত্তরে বলবেন না। আর মনে মনে না জানি কতবার প্রেমিক অথবা প্রেমিকাকে নিয়ে আক্ষেপ করেছেন। আক্ষেপ না করে কী কারণে প্রতিবার একইরকম সুখ পাওয়া সম্ভব হয় না, তা বরং খতিয়ে দেখুন। জানেন, কোথায় যৌনতায় মেতে উঠছেন, সেই স্থান নির্বাচনের উপরেও যৌনসুখ কতটা পাবেন তা নির্ভর করে। একথার কোনও কারণ খুঁজে পাচ্ছেন না তো? তাহলে চলুন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক।

সাধারণত বেশিরভাগ যুগলই বাড়িতে যৌনতায় মেতে ওঠেন। বাড়িতে পরিজনরা রয়েছেন বাকি আপনি মনের মানুষকে সঙ্গে নিয়ে আছেন, তা সবার প্রথম ভাবতে হবে। পরিজনদের সঙ্গে থাকলে স্বাভাবিকভাবেই যৌনতা নিয়ে একটু বেশিই ভাবনাচিন্তা করেন সকলে। কারণ, এখনও আমাদের দেশে যৌনতা নিয়ে যথেষ্ট লুকোচুরি রয়েছে। তাই সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব রতিক্রিয়া শেষ করার চেষ্টা করেন অনেকেই। তবে বাড়িতে শুধুমাত্র মনের মানুষের সঙ্গে থাকলে তাঁদের কাছে যৌনতার সংজ্ঞা একেবারে অন্যরকম। তাঁদের ক্ষেত্রে ভালবাসায় কোনও বাধানিষেধ নেই। এমন পরিবেশে যে মনের মানুষের শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ আপনার ছুঁয়ে দেখতে ইচ্ছা করবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

বাড়ি থেকে দূরে কোথাও গিয়ে যৌনতায় মেতে ওঠার মজা আবার একেবারে অন্যরকম। কারণ, সেখানেও আপনার মনের মানুষকে একেবারে আলাদাভাবে পান। তাই ধীরে সুস্থে অনেক বেশি সময় নিয়ে দু’জনই দু’জনের শরীর নিয়ে খেলা করার সময় পান। যাঁরা একটু পরীক্ষা নিরীক্ষা করতে ভালবাসেন তাঁরা বিভিন্ন ভঙ্গিমায় শারীরিক সম্পর্কে মেতে ওঠেন। আর তার ফলেই যৌনতার চরম সুখ উপভোগও করতে পারেন।

সান নিউজ/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা