লাইফস্টাইল
বিশ্ব পুরুষ দিবস-২০২০

পুরুষদের জন্যও আইন আছে, তবে কেমন?

সান নিউজ ডেস্ক : পৃথিবীতে কতশত দিবস আছে, সেটা হয়তো আপনি নিয়ম করে মনে রাখেন না। তবে আপনি যদি পুরুষ হয়ে থাকেন, তবে আজকের দিনটি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। কারণ, দিনটি শুধুই আপনার। আজ ১৯ নভেম্বর, আন্তর্জাতিক পুরুষ দিবস।

পুরুষ দিবসের মূল আলোচনার বিষয় পুরুষ নির্যাতন ও পুরুষ নির্যাতনের আইন। নারী ও শিশু নির্যাতন দমনে পাঁচটি ট্রাইব্যুনাল থাকলেও পুরুষ নির্যাতন প্রতিরোধে নেই কোনো সুনির্দিষ্ট আইন। সে ক্ষেত্রে পুরুষদের আইনি সহায়তা পাওয়া দুষ্কর কিনা এ প্রশ্নের উত্তরে মানবাধিকার আইনজীবী ইশরাত হাসান বলেন, নারীরা নির্যাতিত হওয়ার পাশাপাশি পুরুষরাও শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হচ্ছেন।

এ ক্ষেত্রে পুরুষদের জন্য আলাদা আইন না থাকলেও প্রতিকার আছে। দণ্ডবিধি ১৮৬০ সালের পেনাল কোড অনুযায়ী, একজন আরেকজনকে আঘাত করলে যে শাস্তি পাবে ঠিক একইভাবে স্ত্রী যদি স্বামীকে আঘাত করে এবং স্বামী এ বিষয়ে ফৌজদারি মামলা করে তাহলে স্ত্রীও সেই পরিমাণ শাস্তি পাবে। এ ক্ষেত্রে স্বামীকে প্রথমে থানায় গিয়ে মামলা করতে হবে। থানায় মামলা না নিলে কোর্টে মামলা করতে হবে।

যৌতুক আইন ২০১৮ সালের বিধান অনুযায়ী, কোন স্ত্রী যদি স্বামীর কাছে টাকা চায় বা যৌতুক দাবি করে সে ক্ষেত্রে স্বামী মামলা করতে পারবে এবং এ ক্ষেত্রেও স্ত্রীর শাস্তির বিধান রয়েছে। স্ত্রী মিথ্যা মামলা করলে এবং পরবর্তী সময়ে তদন্ত সাপেক্ষে যদি প্রমাণিত হয় স্ত্রীর মামলা মিথ্যা সেখানে স্ত্রীর সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে এবং বাংলাদেশ এ বিষয়ে সাজাও হয়েছে।

এই আইনজীবী বলেন, মেয়েরা শারীরিকভাবে দুর্বল এবং অনেক ক্ষেত্রে প্রতিবাদ করতে পারে না সে ক্ষেত্রে মেয়েদের জন্য বিশেষ আইন রয়েছে। তবে শারীরিক-মানসিক নির্যাতনের শিকার হয়ে বর্তমানে অনেক পুরুষ আমাদের কাছে আইনি সহায়তার জন্য আসছেন। আমরাও তাদেরকে যথাযথ আইনি সহায়তা দিচ্ছি।

ইশরাত হাসান জানান, এ ধরনের অনেকগুলো অভিযোগ তার কাছে এসেছে। এবং অভিযোগকারীদের বেশির ভাগই সমাজের মধ্যবিত্ত শ্রেণির।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা