জাতীয়

পুরুষের জন্য ১০ দফা দাবি

সান নিউজ ডেস্ক: আজ আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে ‘জাতীয় পুরুষ সংস্থা’র পক্ষ থেকে ১০ দফা দাবি পেশ করা হয়।

আরও পড়ুন: অনেক উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছি

শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই গণজমায়েত অনুষ্ঠিত হয়। এখান থেকে জাতীয় পুরুষ সমাজ তাদের অধিকার এবং পুরুষ নির্যাতন আইন প্রণয়নের বিষয়ে জোর দেন।

জাতীয় পুরুষ সংস্থার দাবি:
মহিলা ও শিশু মন্ত্রণালয়কে সংশোধন করে পুরুষ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় করতে হবে। মিথ্যা মামলা প্রমাণিত হওয়ার পর রাষ্ট্র ভিকটিমকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে। সব পুরুষের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। নির্যাতন আইন সংশোধন করে যুগোপযোগী করতে হবে। মোহরানার নামে অতিরিক্ত মোহর ধার্য করা বন্ধ করতে হবে। স্বামীর অধীনে না থেকে খোরপোষ আদায় বন্ধ করতে হবে। জাতীয় পুরুষ কমিশন গঠন করতে হবে। পুরুষের স্বাস্থ্য সুরক্ষায় নজর দিতে হবে। পুরুষের প্রতি সব ধরনের বৈষম্যমূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। সব পুরুষ সংগঠনকে মন্ত্রণালয়ের অধিভুক্ত করতে হবে।

আরও পড়ুন: ট্রাকচাপায় প্রাণ গেল ৩ বন্ধুর

গণজমায়েতে প্রধান অতিথি ছিলেন সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক মো. হারুণ-অর-রশিদ। বিশেষ অতিথি ছিলেন লালবাগ যুব জাগরণ সংঘের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন, সমাজকর্মী অলোক চৌধুরীসহ প্রমুখ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা