লাইফস্টাইল

এবার ইঞ্জেকশনের মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ করবে পুরুষেরা

সান নিউজ ডেস্ক : আর নয় শুধু কনডম নির্ভরতা। এবার ইঞ্জেকশনের মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ করবে পুরুষেরা। এমনই এক টিকা আনছে ভারত, যার এক ইঞ্জেকশন ১৩ বছর পর্যন্ত পুরুষের জন্মনিয়ন্ত্রক হিসেবে কাজ করবে।

পেট ও ঊরুর মধ্যে ইঞ্জেকশন দিয়ে প্রয়োগ করা যাবে এই টিকা। এতে জন্মদানের ক্ষমতা হারানোর আশঙ্কা নেই। ইতোমধ্যে এ টিকা বাজারে আনার জন্য সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন। দিল্লির বৈজ্ঞানিকরা তৈরি করেছেন এটি।

তারা জানান, ক্লিনিক্য়াল ট্রায়ালে এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া মেলেনি। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, পুরুষদের জন্য প্রস্তুত এই টিকা আন্তর্জাতিক মানদণ্ডে সুরক্ষিত, দীর্ঘ সময় পর্যন্ত এর উপযোগিতা থাকবে। ৩০০ জনের ওপর এর পরীক্ষা হয়েছে, সাফল্যের হার ৯৭.৩ শতাংশ। তিন রাউন্ডের ট্রায়ালে কারও কোনও পার্শ্বপ্রতিক্রিয়া মেলেনি।

আইসিএমআরের বৈজ্ঞানিক আর এস শর্মা বলেন, এই টিকা পুরোপুরি প্রস্তুত, এখন সরকারের সবুজ সঙ্কেতের অপেক্ষা। এতদিন নারীদের গর্ভনিরোধক ট্যাবলেট, আইইউডি, ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ ইত্যাদি গর্ভনিরোধক যাবতীয় ব্যবস্থা শুধু নারীদের জন্য ছিল। পুরুষদের জন্য ছিল শুধু কনডম।

তিনি আরও বলেন, বলা যেতে পারে, এটিই বিশ্বের প্রথম পুরুষ গর্ভনিরোধক। যদি এর দাম কিছুটা কম রাখা যায়, তবে অবাঞ্ছিত সন্তানসম্ভাবনা আটকানোর জন্য এটি অত্যন্ত উপযোগী প্রমাণিত হবে। বেশ কয়েক বছরের পরীক্ষা-নিরীক্ষার পর প্রস্তুত হয়েছে এটি।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থা...

শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় ছাত্রদলের সেবাকেন্দ্র স্থাপন

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ চান্স প্রাপ্ত শিক...

‘শয়তানের মৃত্যু’

ভারতীয় চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা নানা পাটেকর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।...

পরকিয়া: স্ত্রীর মামলায় আটক শিক্ষক, প্রেমিকা পলাতক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী মহতোচ্ছিন...

জীবননগরে সরকারি দামে সার কিনলেন কৃষকেরা

অবশেষে চুয়াডাঙ্গার জীবননগর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা