লাইফস্টাইল

নখের যত্ন ও হোম প্রতিকার

লাইফস্টাইল ডেস্ক : আপনার নখ কী ভেঙে যায়? প্রান্তভাগ পুরু অসমান আর হলুদ রং ধারণ করেছে? উত্তর 'হ্যাঁ' হলে এখনই আপনার নখের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।অনেকেই ম্যানিকিউর বা পেডিকিউর দিয়ে নখের যত্ন নেয়। অথচ হাত-পায়ের যত্নের মতো নখের স্বাস্থ্যের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে স্থান থেকে নখের উৎপত্তি তাকে নেইল প্লেট বলা হয়। নেইল প্লেটের পর কয়েক মিলিমিটার বৃ্দ্ধি পেয়ে একটি অংশ আঙুলের ডগার উপরিভাগে দৃশ্যমান হয়। একটি পূর্ণ নখ বৃদ্ধির জন্য প্রায় ৯ মাস সময় লাগে। আপনার স্বাস্থ্য কোনো ক্ষতিকর অবস্থায় থাকলে তা নখে প্রকাশ পায়।

উল্লম্ব ছাপসহ ফ্যাকাশে নখ নির্দেশ করে যে অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহারের ফলে আপনার নখে অ্যানিমিয়া কিংবা চরম শুষ্কতার সমস্যা চলছে। নীল নখ মানেই আপনার অপর্যাপ্ত সারকুলেশন চলছে এবং অক্সিজেনের অভাব রয়েছে। যদি আপনার নখ পাতলা ও ভঙ্গুর হয় তবে বুঝতে হবে আপনার ভিটামিন, খনিজ এবং প্রোটিনের অভাব রয়েছে।

এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে প্রয়োজনীয় ক্যালসিয়াম, জিলেটিন এবং ভিটামিন বি কমপ্লেক্স গ্রহণ করতে হবে। ভিটামিন ডি নখের উল্লম্ব ছাপ দূর করবে। ফলিক অ্যাসিড এবং ভিটামিন সি দূর করবে নখের ভঙ্গুর অবস্থা। নখের পাশের ত্বকে ফাটল দেখা দিলে তা দূর করতে সাইডার ভিনেগারের মিশ্রণ পান করতে পারেন। এ ছাড়া আক্রান্ত স্থানে লেবু রস প্রয়োগ করতে পারেন প্রতিদিন। নখের ত্বক কিংবা এর পাশে যে সুতার মতো অংশ নখ থেকে বিচ্ছিন্ন হয় তা কখনো টানবেন না। কারণ এতে এলাকাটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে।

নখের যত্নে দৈনন্দিন খাবারের মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত মুরগির মাংস, মাছের মতো চর্বিযুক্ত খাবার। এগুলো আপনার নখের জন্য প্রয়োজনীয় প্রোটিন প্রদান করবে। এ ছাড়া প্রচুর সবুজ শাকসবজি যেমন পালং শাক, ব্রোকোলি, বাঁধাকপি খেতে হবে। এগুলো দুর্বল নখকে শক্তিশালী করতে প্রয়োজনীয় লোহা, ফোলেট এবং ক্যালসিয়াম সরবরাহ করবে। ব্লুবেরি, স্ট্রবেরি, আঙ্গুর, কলা, বীজের মতো পুষ্টিসমৃদ্ধ খাবারও নখের যত্নে গুরুত্বপূর্ণ।

এ ছাড়া টমেটো, মিষ্টি আলু, গাজরও আপনার নখের জন্য সরবরাহ করবে প্রয়োজনীয় পুষ্টি। আপনার খাবার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন বাদাম এবং বীজ।নখের সমস্যায় কিছু সহজ প্রাকৃতিক সমাধান নিচে দেওয়া হলো :

নখের বহিরাংশ নরম করতে যা করতে হবে :

প্রয়োজনীয় উপকরণ :
২ টেবিল চামচ তাজা আনারসের রস
২ টেবিল চামচ পেঁপে
একটি ডিমের কুসুম
১ চা চামচ আপেল সাইডার ভিনেগার

পদ্ধতি :
পেঁপের মণ্ড আনারস রসের সঙ্গে মেশান। ডিমের কুসুম ভেঙে তাতে সাইডার ভিনেগার যোগ করুন। এবার সব মিশ্রণ একটি ছোট বাটিতে ঢালুন। মিশ্রণটিতে নখ প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রাখুন। এরপর ম্যাসেজ করুন। পদ্ধতিটি আপনার নখকে নরম করে তুলতে সহায়তা করবে।

ক্ষতিগ্রস্ত নখের জন্য ক্রীম

প্রয়োজনীয় উপকরণ :
আধা কাপ মধু
একটি ডিমের কুসুম
আধা কাপ ক্যাস্টর অয়েল
এক চা চামচ সামুদ্রিক লবণ

পদ্ধতি : উপাদানগুলো একসঙ্গে ভালো করে মেশান। এবার একটি বায়ুরোধী জারে রাখুন। রাতে অন্তত এক ঘণ্টা ধরে এটি নখে ঘষুন।

ভঙ্গুর হলুদ নখের জন্য

জলপাই তেল গরম করে সপ্তায় তিন দিন নখে ম্যাসাজ করুন। লেবুর রস বের করে এর খোসা ফেলে দেবেন না। বরং এটি প্রতিদিন নখে ঘষুন। পদ্ধতিটি নখের হলুদ রং কোনো কমাতে সাহায্য করবে। সূত্র : এনডিটিভি

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা