লাইফস্টাইল

নারী উদ্যোক্তা সংগঠন ‘উই’ সদ্যসদের প্রশিক্ষণ দিচ্ছে সফল উদ্যোক্তারা 

লাইফস্টাইল:

বাংলাদশের সবচেয়ে বড় নারী উদ্যোক্তাদের প্লাটফর্ম উইমেন অ্যান্ড ই কমার্স ফোরাম (উই) প্রতিষ্ঠান। বর্তমানে এ গ্রুপের সদস্য সংখ্যা প্রায় দশলাখ। আর সেই সব উই সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে বিশ্বের নানা প্রান্তের সফল উদ্যোক্তারা।

সংগঠনটি গত জুলাই থেকে প্রতি মাসে একটি করে সেশন করছে আন্তর্জাতিক প্লাটফর্মগুলোর নানা ট্রেইনার/উদ্যোক্তাদের অতিথি করে। উই এর উপদেষ্টা সৌম্য বসুর জনপ্রিয় ট্রেনিং মডেল এটি।

২০শে সেপ্টেম্বর উই এর মাস্টারক্লাসের উদ্বোধন করেন এলআইসিটি প্রজেক্ট ডিরেক্টর রেজাউল করিম। তিনি বলেন, ‘আইসিটি ডিভিশন নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নকে প্রাধান্য দেয়৷ উই এর কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই। ’ এসময় আরো বক্তব্য দেন এলআইসিটি প্রজেক্টের উপদেষ্টা সামী আহমেদ, উই এর উপদেষ্টা ও সার্চ ইংলিশের প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ, গ্লোবাল সিল্কক লিমিটেডের সিইও সৌম্য বসু, উই এর উপদেষ্টা জাহানুর কবির সাকিব।

ট্রেইনার হিসেবে জুমের মাধ্যমে যুক্ত হন ইও কাওয়ালী লিমিটেডের সিইও এবং কো-ফাউন্ডার জেমস থিকেট, ইউকের(ইংল্যান্ডের) এসএমএস মাইক্রোসিস্টেম লিমিটেডের ডিরেক্টর শারদ কুমার। সেশনটিতে তারা দু’জন সারা পৃথিবীর উদ্যোক্তাদের ব্যবসায়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নেয়াসহ কিছু প্রেক্ষাপটে আলোচনা করেন।

শারদ কুমার বলেন, আমি সত্যিই গর্বিত এমন অদম্য গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দেখে।

৫০০ জনের মতো প্রশিক্ষণার্থীর এই সেশনের পর এটি বাংলায় উই গ্রুপে সবার জন্য উন্মুক্ত সেশন হয়। সেখানে সেশন নেন থট এর চেয়ারম্যান মাহবুবুল আলম।

উই এর প্রতিষ্ঠাতা নাছিমা আক্তার নিশা বলেন,‘ উই এখন দেশের নারী উদ্যোক্তাদের প্রাণের জায়গা। আমরা দেশজুড়ে নানা প্রান্তিক এলাকার উদ্যোক্তাদেরও কাছে পৌঁছাতে পেরেছি। আমাদের উদ্যোক্তাদের জন্য এমন সেশন করতে পারাটা আমার জন্যেও অনেক আনন্দের। ’

আয়োজনটি প্রতি মাসে একবার উই এর আয়োজনে, আইসিটি মন্ত্রণালয়ের সহায়তায় অনুষ্ঠিত হবে।

সাননিউজ/এফএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

বিনোদন
sunnews24x7 advertisement
খেলা