সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের একটি কয়লা খনিতে বিস্ফোরণে ১২ খনিশ্রমিক নিহত হয়েছেন।

আরও পড়ুন: ত্রাণবাহী ট্রাকে হামলায়, নিহত ২৪

বুধবার (২০ মার্চ ) ভোররাতে বেলুচিস্তানের হারনাই জেলার জারদালো এলাকার একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

এর আগে গণমাধ্যমের খবরে খনিটির ভেতরে ১৮ শ্রমিক আটকা পড়েছে বলে জানানো হয়েছিল। শক্তিশালী বিস্ফোরণে খনিটির একটি বড় অংশ ধসে পড়ার পর তারা আটকা পড়েন।

আরও পড়ুন: গাজায় মানবিক সহায়তায় বাধা

প্রধান খনি পরিদর্শক আব্দুল গনি বালুচ বলেন, রাতে খনিটিতে মিথেন গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটে, এতে মোট ২০ জন শ্রমিক আটকা পড়েন। উদ্ধারকারী দলগুলো ১২টি মৃতদেহ উদ্ধার করেছে। জীবিতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাতেই দুটি মৃতদেহ উদ্ধার করা হয়। বাকিগুলো ভোর সকালে বের করে আনা হয়।

পাকিস্তানের পশ্চিমাঞ্চলে আফগানিস্তানের সীমান্তসংলগ্ন অঞ্চলের ভূগর্ভে কয়লার মজুত পাওয়া যায়। এ এলাকার খনিগুলোতে খনিজ গ্যাসের কারণে প্রায়ই বিস্ফোরণের ঘটনা ঘটে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা!

ভারতের নির্বাচনী ব্যবস্থায় সম্প্রতি যে বিশাল আকারের ভোটার তালিকা নিবিড় সংশো...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

ঝালকাঠি যুবদলের শীর্ষ দুই নেতার পদ স্থগিত

ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহ...

সুজন সভাপতি, সোহাগ সাধারণ সম্পাদক

দীর্ঘদিন পরে বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষ...

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই

নোয়াখালীর বেগমগঞ্জে সাত বছর বয়সী মাদ্রাসাছাত্রী তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা