সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশি হত্যায় ৫ জনের শিরশ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক : সৌদিতে বাংলাদেশিকে হত্যার দায়ে ৫ পাকিস্তানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এসব পাকিস্তানি একটি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা করেন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব রাশিয়ার

বুধবার (৬ মার্চ) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, অভিযুক্ত পাকিস্তানিরা প্রতিষ্ঠানটিতে হামলা চালিয়ে বাংলাদেশিসহ ২ গার্ডকে বেঁধে ফেলেন। এরপর তাদের ওপর নির্যাতন চালান। এতে ওই বাংলাদেশির মৃত্যু হয়।

তদন্তে শেষে মামলাটি বিজ্ঞ আদালতে পাঠানো হয়। আদালত হত্যাকাণ্ডের সত্যতা খুঁজে পায় এবং তাদের মৃত্যুদণ্ড দেয়। যা পরবর্তীতে আপিল আদালত ও সুপ্রিম কোর্টে বহাল থাকে। এরপর মৃত্যুদণ্ড কার্যকরে রাজকীয় ডিক্রি জারি করা হয়।

আরও পড়ুন : মেক্সিকোয় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

সব আনুষ্ঠানিকতা শেষে গত মঙ্গলবার পবিত্র মক্কা নগরীতে শিরশ্ছেদের মাধ্যমে অভিযুক্তদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

প্রসঙ্গত, সৌদিতে হত্যাকাণ্ড, সন্ত্রাসী হামলা ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন : মার্কিন কার্গো জাহাজে হামলা, নিহত ৩

গত জানুয়ারিতে সৌদি কর্তৃপক্ষ জানায়, এক সুদানি নাগরিককে হত্যার দায়ে চার ইথিওপিয়ার নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা