সংগৃহীত
আন্তর্জাতিক

রাশিয়ার ৩ যুদ্ধবিমান ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

আরও পড়ুন : বাবা-ভাইসহ ১২ আত্মীয়কে হত্যা

শনিবার (১৭ ফেব্রুয়ারি) ইউক্রেনীয় কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনীয় বাহিনী শনিবার পূর্ব ইউক্রেনের আকাশে দুটি রাশিয়ান এসইউ-৩৪ ফাইটার-বোম্বার এবং একটি এসইউ-৩৫ ফাইটারকে গুলি করে ভূপাতিত করেছে বলে দেশটির বিমানবাহিনী প্রধান বলেছেন।

আরও পড়ুন : কারাদণ্ডের বিরুদ্ধে ইমরানের আপিল

মাইকোলা ওলেশচুক টেলিগ্রামে জানিয়েছেন, ‘১৭ ফেব্রুয়ারি সকালে পূর্বাঞ্চলীয় (সেক্টরে) ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বিমান বাহিনীর ইউনিটগুলো একসাথে তিনটি শত্রু বিমান ধ্বংস করেছে। এর দুটি এসইউ-৩৪ ফাইটার-বোম্বার এবং একটি এসইউ-৩৫ ফাইটার।’

রয়টার্স অবশ্য তার এই দাবিটি স্বাধীনভাবে যাচাই করতে সক্ষম হয়নি। তবে এই দাবি সত্য হলে অত্যাধুনিক এই যুদ্ধবিমানগুলো হারানোর ফলে রাশিয়ার আর্থিক ক্ষতি মোট ১০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি হবে বলে মনে করা হচ্ছে।

মূলত উন্নত পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পাওয়ার পর থেকে যুদ্ধে সম্মুখ সারির কাছাকাছি অঞ্চলে রাশিয়ান বিমান চলাচলের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকি সৃষ্টি করতে এই অস্ত্রগুলো মোতায়েন করতে সক্ষম হয়েছে ইউক্রেন।

আরও পড়ুন : নতুন রকেট উৎক্ষেপণ করল জাপান

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে রাশিয়ার ৩টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল ইউক্রেন। সেসময় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউক্রেনীয় সামরিক কর্মকর্তারা বলেছিলেন, দক্ষিণাঞ্চলীয় যুদ্ধক্ষেত্রে তাদের বাহিনীগুলো রাশিয়ার তিনটি এসইউ-৩৪ যুদ্ধ-বোমারু বিমান গুলি করে ভূপাতিত করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা