সংগৃহীত
আন্তর্জাতিক

বাবা-ভাইসহ ১২ আত্মীয়কে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে পারিবারিক বিরোধের জেরে বাবা ও ভাইসহ ১২ জনকে গুলি করে হত্যা করেছে এক যুবক।

আরও পড়ুন : জেলেনস্কির সঙ্গে শেখ হাসিনার বৈঠক

শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ বছর বয়সী ওই যুবক কালাশনিকভ রাইফেল ব্যবহার করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। যদিও পরবর্তীতে দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিতে তার মৃত্যু হয়। পারিবারিক বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। তবে ওই যুবকের পরিচয় জানানো হয়নি।

আরও পড়ুন : কারাদণ্ডের বিরুদ্ধে ইমরানের আপিল

অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, হামলাকারীর পরিবারের মধ্যে কয়েক দিন ধরে ঝামেলা চলছিল। সেই বিরোধের জেরেই ওই যুবক শনিবার হঠাৎ করে বাড়িতে ঢুকে পরিবারের লোকেদের ওপর গুলি চালালে এই ভয়াবহ ঘটনা ঘটে।

প্রসঙ্গত, ইরানে এমন গণহত্যা বিরল। দুই বছর আগে দেশটির একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বরখাস্ত হওয়া এক কর্মচারী ৩ জনকে গুলি করে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা