সংগৃহীত
আন্তর্জাতিক

কারাদণ্ডের বিরুদ্ধে ইমরানের আপিল

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান তোশাখানা দুর্নীতি ও সাইফার মামলার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।

আরও পড়ুন : নতুন রকেট উৎক্ষেপণ করল জাপান

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) আপিল করেন তিনি।

পিটিআইয়ের আইনজীবী ব্যারিস্টার সাঈদ আলী জাফর ইমরান খানের আপিল আবেদন আদালতে জমা দিয়েছেন। তিনি জানান, ইদ্দাত মামলায় দেওয়া রায়ের বিরুদ্ধেও আপিল করবেন ইমরান খান। শনিবার (১৭ ফেব্রুয়ারি) এই চ্যালেঞ্জের কপি আদালতে জমা দেওয়া দবে।

আরও পড়ুন : পাকিস্তানে ৪.৭ মাত্রার ভূমিকম্প

আপিলে উল্লেখ করা হয়, গত বছরের ৫ আগস্ট ইমরান খানের গ্রেফতার ও রিমান্ড শুনানি সবচেয়ে আপত্তিকর ও গোপনীয় পদ্ধতিতে করা হয়েছিল। কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়াই ইমরান খানের বিরুদ্ধে তাড়াহুড়ো করে রায় দেওয়া হয়েছিল। ২০ দিনেরও কম সময়ের মধ্যে বিচারকাজ শেষ করেছিলেন আদালত। আপিলে আরও দাবি করা হয়েছে, বিচারকের এমন আচরণে ইমরান খানের সুষ্ঠু বিচারের মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে ৩ বছর কারাদণ্ডের রায় দেন ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ার। রায় ঘোষণার পরপরই ইমরান খানকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এ নেতাকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)।

আরও পড়ুন : ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

অন্যদিকে, গোপন নথি ফাঁস বা সাইফার মামলায় চলতি বছরের ৩০ জানুয়ারি ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকে ১০ বছরের কারাদণ্ড দেন বিশেষ একটি আদালত। এর একদিন পরেই তোশাখানা মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দেন আদালত।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা