সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৫৩০

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় ৯৪ বাংলাদেশিসহ ৫৩০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে সেলাঙ্গর রাজ্যের সেরিকেমবাঙ্গান পাইকারি বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করে দেশটির অভিবাসন বিভাগ।

আরও পড়ুন : ইসরায়েলিদের নিষেধাজ্ঞা দিতে চায় কানাডা

সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামার উদ্দিন শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, অভিযানে ৫০৪ জন পুরুষ ও ২৬ জন নারীসহ মোট ৫৩০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে, ২৭৭ মিয়ানমারের নাগরিক, ৯৪ বাংলাদেশি, ৭২ ভারতের, ৩৯ ইন্দোনেশিয়, ১৫ নেপাল, ৯ শ্রীলঙ্কা, ৬ পাকিস্তান এবং একজন ভিয়েতনামের নাগরিক রয়েছেন। শুক্রবার রাত ৩টায় শুরু হওয়া অভিযান শেষ হয় শনিবার সকাল ৬টায়। এ সময় দুই বাংলাদেশির একটি ড্রেনে লুকিয়ে থাকার প্রচেষ্টাও ব্যর্থ হয়।

আরও পড়ুন : মার্কিন হামলায় ১৮ ইরানপন্থি যোদ্ধা নিহত

খায়রুল আমিনুস আরও বলেছেন, আটক অভিবাসীদের মালয়েশিয়ায় থাকার বৈধ কাগজপত্র আছে কি না তা পরীক্ষা করা হবে। অভিযানে জেনারেল অপারেশন ফোর্স (পিজিএ), রয়্যাল মালয়েশিয়া পুলিশ, মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম), সেলাঙ্গর ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন) এবং সুবাং সিটি কাউন্সিলও অংশ নেয়।

সুবাং জয়ার মেয়র দাতুক মোহাম্মদ ফৌজি মোহাম্মদ ইয়াতিম জানান, সিটি কাউন্সিল ও স্থানীয়দের দেওয়া তথ্যে অভিবাসীদের কাছে ১০টি অবৈধ ব্যবসায়িক লাইসেন্স পাওয়া গেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা