সংগৃহীত ছবি
আন্তর্জাতিক
শীতকালীন ঝড়

যুক্তরাষ্ট্রে ২ হাজারের বেশি ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড় এবং ব্যাপক তুষারপাতের জেরে ২ হাজারেরও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। সেই সঙ্গে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে— এমন ফ্লাইটের সংখ্যা প্রায় ২ হাজার ৪ শত।

আরও পড়ুন : দিল্লির তাপমাত্রা ৩.৬ ডিগ্রি

বাতিল ও বিলম্বিত ফ্লাইটগুলোর ৪০ শতাংশই দেশটির মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য ইলিনয়সের রাজধানী শিকাগোর বিভিন্ন বিমানবন্দরের। বাকি ৬০ শতাংশ ফ্লাইট দক্ষিণাঞ্চলীয় দুই অঙ্গরাজ্য কলোরাডোর রাজধানী ডেনভার এবং উইসকনসিনের মিলওয়াউকি শহরের বিমানবন্দরগুলোর।

প্রবল তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলে তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের অনেক নিচে, ফলে সেসব অঞ্চলে বিদ্যুতের চাহিদাও অনেক বেড়ে গেছে। বাড়তি এই চাহিদা মেটাতে গিয়ে হিমসিম খাচ্ছে দেশটির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো। ইলিনয়স, কলোরাডো, উইসকনসিন, আরাকানসাসসহ মধ্য ও দক্ষিণাঞ্চলী বিভিন্ন রাজ্যের বহু এলাকায় শুক্রবার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

আরও পড়ুন : গাজায় নিহত ২৪ হাজার ছুঁইছুঁই

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মধ্য ও দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর অন্তত আড়াই লাখ বাড়ি ও ব্যবসাকেন্দ্র বর্তমানে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এসব বাড়ি ও ব্যবসাকেন্দ্রগুলোর এক তৃতীয়াংশই শিকাগো শহরের।

এদিকে আরাকানসাসের বেশ কিছু অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টিও হয়েছে। অঙ্গরাজ্যটির কিছু কিছু এলাকায় এখনও ঘণ্টায় ৭৪ মাইল বেগে হাওয়া বইছে বলে জানিয়েছে সিএনএন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা