সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় নিহত ২৪ হাজার ছুঁইছুঁই

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ হাজার ৭০৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন ৬০ হাজারের বেশি। তাছাড়া হামাসের হামলায় ১ হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হয়েছেন।

আরও পড়ুন : তাইওয়ানে পার্লামেন্ট নির্বাচন শুরু

এদিকে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাজায় গণহত্যার মামলা ভুল প্রমাণ করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। শুক্রবার (১২ জানুয়ারি) নেদারল্যান্ডসের হেগে আদালতে গাজায় গণহত্যা মামলার শুনানির শেষদিন এমন দাবি করেছেন দক্ষিণ আফ্রিকার বিচারমন্ত্রী রোনাল্ড লামোলা।

শুক্রবার পাল্টা বক্তব্য ও যুক্তি উপস্থাপন করেন ইসরায়েলি আইনজীবীরা। শুনানি শেষে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া রোনাল্ড লামোলা বলেছেন, ফিলিস্তিন ও গাজার বিভিন্ন গোষ্ঠীর মধ্য থেকে কিছু ব্যক্তি যাই করুক না কেন ও ইসরায়েলি নাগরিকদের উপর যত বড় হুমকিই থাক না কেন, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় যে হামলা চালিয়ে যাচ্ছে তা মোটেই গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন : যুদ্ধবিরতিতে রাজি জান্তা

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা