সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ব্যবস্থা নিতে দ্বিধা করব না

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হুতিদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নিতে দ্বিধা করবো না।

আরও পড়ুন : আদালতের মুখোমুখি ইসরায়েল

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) তিনি এ হুশিয়ারি দিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে হুতি বিদ্রোহীদের ক্রমবর্ধমান আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে আজকে (স্থানীয় সময় বৃহস্পতিবার) আমরা প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছি।’

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য ব্যাপক হামলা

তিনি বলেন, যুক্তরাষ্ট্র সহ মিত্ররা কিছুতেই আমাদের কর্মীদের ওপর হামলা সহ্য করবে না এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটে চলাচলের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করতে দেবে না।

বাইডেন বলেন, আমাদের জনগণকে রক্ষার জন্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ প্রবাহকে রক্ষার প্রয়োজনে আমি আরও পদক্ষেপের নির্দেশ দিতে দ্বিধা করব না।

আরও পড়ুন : ডিসেম্বরে মৃত্যু ১০ হাজার

প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার ইয়েমেনে হুতিদের স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন। ইয়েমেনের রাজধানী সানা, লোহিত সাগর বন্দর, ধামার ও উত্তর-পশ্চিমাঞ্চলে হুতিদের শক্ত ঘাঁটিতে এ দুটি দেশের সেনাবাহিনী হামলা চালিয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় নৃশংস হামলা শুরুর পর থেকে লোহিত সাগর দিয়ে ইসরাইলের দিকে যাওয়া বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা করছিল হুতি বিদ্রোহী গোষ্ঠীরা। সেসব হামলার জবাবে আমেরিকা ও ব্রিটেন এবার সরাসরি হামলা চালাল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

৫১ হাজার ডলার হাতিয়ে নেয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আটক

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের এক প্রবীণের কাছ...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনে...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

থাইদের তছনছ করে বাংলাদেশের দাপুটে জয়

এশিয়ান গেমসে নিজেদের হকি মিশনের ইতি টানল দারুণ এক জয়ে। সপ্তম স্থান নির্ধারণী...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা