ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে দাবানল

আন্তর্জাতিক ডেস্ক: গ্রীষ্মকালের টানা তাপপ্রবাহ ও অতি শুষ্ক আবহাওয়ার কারণে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে দাবানল দেখা দিচ্ছে।

আরও পড়ুন: ইসরায়েলিরা নাকানি-চুবানি খাচ্ছে

শনিবার (১৬ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ নিউ সাউথ ওয়েলসে কমপক্ষে ৫০টি দাবানলের ঘটনা ঘটেছে বলে সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে দেশটির সবচেয়ে জনবহুল এ প্রদেশটির ফায়ার সার্ভিস।

ছোটো ও মাঝারি আকৃতির হওয়ায় দাবানলগুলো লোকালয় পর্যন্ত পৌঁছাতে পারেনি। দাবানল নেভাতে ফায়ার সার্ভিসের ৭ শতাধিক কর্মী ব্যাপক পরিশ্রম করছেন।

আরও পড়ুন: গাজায় নিহত ১৮ হাজার ৮০০ ছাড়াল

দেশটির আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, পশ্চিম ও উত্তর অস্ট্রেলিয়াতেও টানা তাপপ্রবাহের জেরে দাবানলের আশঙ্কা দেখা দিয়েছে। তবে দক্ষিণ অস্ট্রেলিয়ায় আপাতত দাবনলের আশঙ্কা নেই।

আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পশ্চিম অস্ট্রেলিয়ার ফিটজরয় শহরে ৪৬ ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালে দেশটিতে যে গড় তাপমাত্রা থাকে, তার চেয়ে এটি ৬ ডিগ্রি বেশি।

আরও পড়ুন: ইরানের পুলিশ স্টেশনে হামলা, নিহত ১১

উল্লেখ্য, উত্তর গোলার্ধের দেশগুলোতে যে সময় থেকে শীতকাল শুরু হয়, দক্ষিণ গোলার্ধের দেশ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সে সময় গ্রীষ্মকাল। এ সময় অস্ট্রেলিয়ায় দাবানল প্রায় নিয়মিত একটি দুর্যোগ।

এর আগে ২০১৯-২০ সালের গ্রীষ্মে দাবানলে অস্ট্রেলিয়ায় তুরস্কের মোট আয়তনের সমপরিমাণ এলাকা আগুনে ভস্মিভূত হয়েছিল। এতে নিহত হয়েছিলেন কমপক্ষে ৩৩ জন। সূত্র: রয়টার্স

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা