সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

কপ-২৮ ত্যাগ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে ইসরাইলের প্রতিনিধির উপস্থিতির প্রতিবাদে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-২৮) অংশ নেওয়া ইরানের একটি প্রতিনিধিদল অনুষ্ঠানের স্থান ত্যাগ করেছে।

আরও পড়ুন : গাজায় হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত

শুক্রবার দুবাইয়ে জাতিসংঘের কপ-২৮ জলবায়ু সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি জানায় জ্বালানিমন্ত্রী আলী আকবর মেহরাবিয়ানের নেতৃত্বে ইরানের প্রতিনিধিদল

মেহরাবিয়ান বলেন, জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনে ভুয়া ইহুদিবাদী সরকারের রাজনৈতিক ও পক্ষপাতদুষ্ট উপস্থিতি এ সম্মেলনের উদ্দেশ্যের বিপরীত।

আরও পড়ুন : ইতিহাসে উষ্ণতম বছর ২০২৩

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি সরকারের কয়েক দশক ধরে রক্তপাত ও ধ্বংসযজ্ঞের জবাবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস দখলদারদের বিরুদ্ধে আকস্মিক অপারেশন আল-আকসা স্ট্রোম শুরু করার পর গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু করে ইসরাইল। ইসরাইলি হামলায় ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

গাজায় ইসরাইলি সহিংসতা পশ্চিম তীরেও উত্তেজনা সৃষ্টি করেছে, যেখানে ৭ অক্টোবর থেকে সেনা বা বসতি স্থাপনকারীদের হাতে প্রায় ২৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে রামাল্লাভিত্তিক ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা