ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩। তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: সমুদ্রে ১ নম্বর সতর্ক সংকেত বহাল

সোমবার (২৩ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৭ টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলে এ ভূমিকম্প হয়।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) বলছেছে, মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৩। এর উৎপত্তিস্থল ভারতের মনিপুর রাজ্যের রাজধানী ইম্ফাল থেকে ১৬৮ কিলোমিটার দক্ষিণে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৯০ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন: মিসর সীমান্তে ইসরায়েলি হামলা

এর আগে গতকাল সকালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

দেশটির ন্যাশনাল আর্থকোয়াক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কাঠমান্ডু থেকে ৫৫ কিলোমিটার দূরে ধাদিং জেলায় এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে। এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা