ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সোমালিয়ায় বিস্ফোরণ, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: হর্ন অব আফ্রিকার দেশ সোমালিয়ার হিরান প্রদেশে একটি তল্লাশি চৌকিতে ট্রাক বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১২ জনের বেশি মানুষ।

আরও পড়ুন: বেনিনে জ্বালানি বিস্ফোরণ নিহত ৩৫

শনিবার (২৩ সেপ্টেম্বর) দেশটির মধ্যাঞ্চলের ঐ প্রদেশটির বেলেডওয়েন শহরের ব্যস্ততম এলাকায় বিস্ফোরণের পর এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির পুলিশের এক কর্মকর্তা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বেলেডওয়েনের তল্লাশি চৌকিতে বিস্ফোরণে আশেপাশের বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণের পেছনে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে দেশটিতে প্রায়ই এ ধরনের বোমা হামলা চালিয়ে থাকে স্থানীয় জঙ্গিগোষ্ঠী আল-শাবাব।

আরও পড়ুন: ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ঐ শহরের একজন পুলিশ কর্মকর্তা আহমেদ আদেন রয়টার্সকে বলেন, আমি এ পর্যন্ত সৈন্য ও বেসামরিক নাগরিকসহ ১০ জন নিহত ও আরও এক ডজনেরও বেশি আহত ব্যক্তিকে দেখেছি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে পুলিশের ৫ কর্মকর্তাও আছেন। তল্লাশি চৌকিতে ট্রাকটি চালিয়ে দেওয়ার চেষ্টা ঠেকাতে গিয়েছিলেন তারা।

এ সময় তারা ট্রাকটি লক্ষ্য করে গুলি চালিয়েছেন। বিস্ফোরণের ফলে তল্লাশি চৌকিসহ আশেপাশের ভবন ও দোকানপাট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

আরও পড়ুন: রাশিয়ার ২ জেনারেলসহ নিহত ৯

ঘটনাস্থলের কাছে থাকা হালিমা নুর নামের এক নারী রয়টার্সকে বলেন, তার ভাতিজা ও অন্যান্যরা কাছের একটি দোকানে ছিলেন। বিস্ফোরণের পর তিনি আর তাদের কাছে পৌঁছাতে পারেননি।

তিনি বলেন, আমি ভাষা হারিয়ে ফেলেছি। সবকিছু এখন ধ্বংসস্তূপ। আমি আমার ভাতিজাকে শনাক্ত করতে পারিনি।

আরও পড়ুন: তদন্তে ভারতের সহযোগিতা চান ট্রুডো

উল্লেখ্য, সম্প্রতি বেলেডওয়েনে দেশটির সামরিক বাহিনী ও স্থানীয় জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের যোদ্ধাদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এক দশকের বেশি সময় ধরে লড়াই করছে জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। সরকারের পতন ঘটিয়ে তারা দেশটিতে কঠোর ইসলামি শরিয়া আইন চালুর লক্ষ্যে লড়ছে। সূত্র: রয়টার্স।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

হঠাৎ করেই করাচিতে ১৪৪ ধারা জারি

জনসাধারণের ‘ভোগান্তি রোধ এবং আইনশৃঙ্খলার পরি...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা