সংগৃহীত
আন্তর্জাতিক

নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের উত্তরাঞ্চলীয় শহর চেক্কার উপকূলে একটি ডুবন্ত নৌকা থেকে ২৭ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছেন দেশটির সেনা সদস্যরা।

রোববার (২৪ সেপ্টেম্বর) দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ।

আরও পড়ুন: রাশিয়ার ২ জেনারেলসহ নিহত ৯

বিবৃতিতে বলা হয়েছে, ‘নৌবাহিনী ও কোস্টগার্ডের সহায়তায় শনিবার চেক্কার উপকূলে একটি ডুবন্ত রাবারের নৌকা থেকে সেনাসদস্যরা ২৭ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছেন। এই অভিবাসনপ্রত্যাশীরা সবাই ইউরোপের উদ্দেশে রওনা হয়েছিলেন।’

নাম প্রকাশ না করার শর্তে লেবানন সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেছেন, উদ্ধার এই অভিবাসনপ্রত্যাশীরা সবাই সিরিয়ার নাগরিক। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে অবস্থিত দ্বীপরাষ্ট্র সাইপ্রাস থেকে তারা ইউরোপের উদ্দেশে রওনা হয়েছিলেন। চেক্কা উপকূলের কাছাকাছি আসার পর দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী নৌকাটি।

আরও পড়ুন: সমুদ্রের মাঝে যে মঠের রহস্য অজানা

সাগরপথে সাইপ্রাস থেকে চেক্কার দূরত্ব ১৭৫ কিলোমিটার।

সেনাবাহিনীর ঐ কর্মকর্তা আরও জানিয়েছেন, এই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারের কয়েক ঘণ্টা পর দেশটির মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে ও ইতোমধ্যে চক্রের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ৪২ জনকে গ্রেফতারও করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা