ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

জঙ্গিদের গুলিতে ৬ পাক সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলা ওয়াজিস্তানে জঙ্গিদের সাথে গোলাগুলিতে অন্তত ছয় পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

আরও পড়ুন : দেশে ফিরেই কারাগারে থাকসিন সিনাওয়াত্রা

মঙ্গলবার (২২ আগস্ট) স্থানীয় সময় সকালের দিকে এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।

পাক সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, তীব্র গুলি বিনিময়ের সময় বীরত্বের সাথে লড়াই করে ছয় সাহসী সৈন্য মারা গেছেন।

আরও পড়ুন : ড্রোন হামলায় রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত!

পাকিস্তানের সামরিক বাহিনীর সাথে গোলাগুলিতে চার জঙ্গিও নিহত হয়েছেন। তবে গোলাগুলিতে কোন জঙ্গিগোষ্ঠী জড়িত তা পরিষ্কার হওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠীও এই গোলাগুলিতে জড়িত থাকার দায় স্বীকার করেনি।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ওয়াজিরিস্তান জেলার অবস্থান। এই জেলাটি পাকিস্তানের স্থানীয় জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে রূপ নিয়েছে। সেখানকার স্থানীয় জঙ্গিগোষ্ঠীর সদস্যরা দীর্ঘদিন ধরে পাকিস্তানের সরকার ও আফগানিস্তানের তালেবানদের বিরুদ্ধে লড়াই করে আসছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা