ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

বিয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত!

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের তাবুক শহরের ইন্টারমিডিয়েট পড়ুয়া ছাত্র আলী আল-কায়েসী। তিনি মাত্র ১৬ বছর বয়সে তার চাচাতো বোনকে বিয়ে করেছিলো।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে ‘হিলারি’

কায়েসী’র চাচাতো বোন অর্থাৎ তার স্ত্রীর বয়স এখনও ১৫ বছর। বিয়ের এক বছর পরেই তিনি পুত্র সন্তানের বাবা হন।

লাইফ অব লন্ডন পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, সৌদি আরবের সর্বকনিষ্ঠ বর হলেন আলী আল কায়েসী। খুব অল্প বয়সে বিয়ে করার কারণে তিনি আরবের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় ছিলেন।

আরও পড়ুন: ভারতে বাস খাদে পড়ে হতাহত ৩৪

আলী আল কায়েসীর বিয়ের সময় তার বাবা বলেছিলেন, আমার ছেলে যখন আমাকে বিয়ে করার কথা বলেছে এবং সে নিজের জন্য পাত্রী খুঁজতেছিলো তখন আমি কোনো দ্বিধা করিনি।

বরং তার জন্য পাত্রীর ব্যবস্থা আমরাই করেছি। কারণ আমি জানতাম যে, আমার ছেলে একজন দায়িত্বশীল এবং সে নিজ স্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে পারবে।

আরও পড়ুন: ব্রাজিলে বাস খাদে পড়ে নিহত ৭

তার বাবা আরও জানান, আমি নিজেও তাড়াতাড়ি বিয়ে করেছি। আমি মোট তিনটি বিয়ে করেছি । তিন সংসারে আমার ষোলটি ছেলে মেয়ে আছে।

আলী আল্ ক্বায়েসী হলো প্রথম নাতি জানিয়ে তার দাদা মুহাম্মদ আল-কায়েসী বলেন, যে নাতি এতো অল্প বয়সে বিয়ে করেছে এবং তার ছেলে ও স্বাভাবিকভাবে জন্ম নিয়েছে।

আরও পড়ুন: দুই ইসরায়েলিকে গুলি করে হত্যা

আর অল্প বয়সে বিয়ে করলে এবং সন্তান জন্ম দিলে নবজাতক শিশুর স্বাস্থ্যও অনেক ভালো থাকে। আলী আল-কায়েসী বর্তমানে ইন্টারমিডিয়েট অধ্যয়নরত।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে বিয়ের জন্য তাকে ছুটি দিয়ে বিয়েতে উৎসাহিত করা হয়েছিলো।

আরও পড়ুন: ১০০ ব্যক্তির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

শিক্ষকরা তার বিয়েতে দামী দামী উপহারও দিয়েছেন এবং বিয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও স্থগিত করা হয়েছিলো। সূত্র: লাইফ অব লন্ডন ও আরব নিউজ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

নিষিদ্ধ আ’লীগকে পুলিশের গোপন তথ্য দিতেন চট্টগ্রামের এসপি!

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপ...

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের

গাজীপুরে কালিয়াকৈরে মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা