ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গুপ্তচরবৃত্তি, ২ মার্কিন নাবিক আটক

আন্তর্জাতিক ডেস্ক: স্পর্শকাতর সামরিক তথ্য চীনের হাতে তুলে দেওয়ার অভিযোগে মার্কিন নৌবাহিনীর ২ নাবিককে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র। তাদের একজন আবার স্পর্শকাতর ছবি ও ভিডিও পাঠানোর জন্য অর্থও নিয়েছেন।

আরও পড়ুন: পার্লামেন্ট ভেঙে দেয়া হবে ৯ আগস্ট

শুক্রবার (৪ আগস্ট) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসি বলছে, চীনকে স্পর্শকাতর সামরিক তথ্য দেওয়ার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় মার্কিন নৌবাহিনীর ২ নাবিককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গ্রেফতারকৃত ঐ দুই নাবিক হচ্ছেন ২২ বছর বয়সী জিনচাও ওয়েই এবং ২৬ বছর বয়সী ওয়েনহেং ঝাও।

আরও পড়ুন: নেদারল্যান্ডসকে বিনিয়োগের আহ্বান

প্রতিবেদনে বলা হয়, জিনচাও ওয়েই মার্কিন নাগরিক হলেও তিনি যুক্তরাষ্ট্রের বাইরে জন্মগ্রহণ করেছিলেন। পরে মার্কিন নাগরিকত্ব পান তিনি। একজন চীনা এজেন্টকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা তথ্য পাঠানোর ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত হয়েছেন ২২ বছর বয়সী এই নাবিক।

অন্যদিকে ওয়েনহেং ঝাও নামের ঐ নাবিককে প্রতিরক্ষা সংক্রান্ত সংবেদনশীল ছবি এবং ভিডিও পাঠানোর জন্য অর্থ গ্রহণের অভিযোগে গ্রেফতার করা হয়।

যদিও এ দুই নাবিকের সাথে একই চীনা এজেন্ট যোগাযোগ করেছিল কিনা, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: সারাদেশে বিএনপির প্রতিবাদ সমাবেশ

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ আগস্ট) সান দিয়েগোতে এক সংবাদ সম্মেলনে ২ নাবিকের বিরুদ্ধে এ অভিযোগের কথা ঘোষণা করেন প্রসিকিউটররা।

তারা বলেন, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস এসেক্সে যন্ত্রপাতি ব্যবহারে দক্ষ এক ব্যক্তির সঙ্গী হিসাবে কাজ করছিলেন জিনচাও ওয়েই। তার কাছে নিরাপত্তা ছাড়পত্র ছিল। এই মার্কিন যুদ্ধজাহাজ সম্পর্কে সংবেদনশীল তথ্যে প্রবেশাধিকার ছিল তার।

আরও পড়ুন: জনগণ যেভাবে চাইবে, ভোট সেভাবেই হবে

অভিযোগ রয়েছে, জিনচাও মার্কিন নাগরিক হওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার সময় ২০২২ সালের ফেব্রুয়ারিতে একজন চীনা এজেন্টের সাথে যোগাযোগ করেছিলেন। তিনি তার নিজের এ নাম ছাড়াও প্যাট্রিক ওয়েই নামেও পরিচিত।

প্রতিরক্ষা সংক্রান্ত ছবি, ভিডিও, প্রযুক্তিগত ম্যানুয়াল এবং জাহাজের ব্লুপ্রিন্টের জন্য চীনা ঐ এজেন্ট তাকে হাজার হাজার ডলার প্রদান করেছিল বলেও অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা, নিহত ১৮

দেশটির বিচার বিভাগের কর্মকর্তারা বলছেন, সামুদ্রিক প্রশিক্ষণ মহড়ায় থাকা মার্কিন মেরিন সেনাদের বিশদ বিবরণও চীনা ঐ এজেন্টকে দিয়েছেন জিনচাও ওয়েই।

মার্কিন অ্যাটর্নি র‌্যান্ডি গ্রসম্যান বলেন, যখন একজন সৈনিক বা নাবিক দেশের চেয়ে নগদ অর্থকে প্রাধান্য দেয় এবং বিশ্বাসঘাতকতার চূড়ান্ত আচরণে জাতীয় প্রতিরক্ষা তথ্য হস্তান্তর করে, তখন আমাদের পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

আরও পড়ুন: বায়ুদূষণের তালিকায় ঢাকা পঞ্চম

অন্যদিকে গ্রেফতারকৃত আরেক নাবিক ওয়েনহেং ঝাও তার নিজের এ নাম ছাড়াও টমাস ঝাও নামেও পরিচিত। লস অ্যাঞ্জেলেসের কাছে নেভাল বেস ভেনচুরা কাউন্টিতে কাজ করতেন তিনি।

২০২১ সালে ওয়েনহেং নিজেকে গবেষক হিসেবে জারি করে একজন চীনা এজেন্ট তার সাথে যোগাযোগ করেন।

ছদ্মবেশী ঐ এজেন্ট মার্কিন নাবিক ওয়েনহেং ঝাওকে জাপানের ওকিনাওয়াতে মার্কিন সামরিক ঘাঁটিতে স্থাপন করা রাডার সিস্টেমের ছবি এবং ব্লুপ্রিন্টসহ ছবি ও ভিডিও দেওয়ার জন্য প্রায় ১৫ হাজার মার্কিন ডলার প্রদান করেছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হলে ওয়েইকে ২০ বছরের যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। এদিকে ঝাও-এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে তারও সর্বোচ্চ ২০ বছরের সাজা হতে পারে।

গ্রেফতারকৃত এই ২ জনকে পৃথক মামলায় আসামি করা হয়েছে। তবে উভয়ের সাথে একই চীনা এজেন্ট যোগাযোগ করেছিল কিনা, তা কর্মকর্তারা বলতে পারেননি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা