ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে একটি যাত্রীবাহী বাস মহাসড়ক থেকে খাদে পড়ে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসচালককে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: উগান্ডায় নৌকাডুবিতে নিহত ২০

বৃহস্পতিবার (৩ আগস্ট) স্থানীয় সময় ভোরে পশ্চিম মেক্সিকোতে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির প্রাদেশিক কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স বলছে, বৃহস্পতিবার ভোরে মেক্সিকোর পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস মহাসড়ক থেকে খাদে পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: বিশ্বজুড়ে খাদ্য সংকটের সম্ভাবনা

তারা বলছেন, দুর্ঘটনাকবলিত বাসটিতে থাকা যাত্রীদের বেশিরভাগই ছিলেন বিদেশি। তাদের কেউ কেউ মার্কিন সীমান্তের দিকে যাচ্ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর টিজুয়ানা যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে বাসটি। এ সময় বাসটিতে ভারত, ডোমিনিকান রিপাবলিক এবং আফ্রিকান দেশগুলোর নাগরিকসহ প্রায় ৪২ জন যাত্রী ছিল।

মেক্সিকোর নয়ারিত প্রাদেশিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বাস চালককে আটক করা হয়েছে। তিনি বাস চালানোর সময় রাস্তার একটি বাঁকানো অংশে দ্রুত গতিতে বাঁক নিয়েছিলেন বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ৪৫

কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার এলিট পরিবহনের এ বাসটি প্রাদেশিক রাজধানী টেপিকের বাইরে মহাসড়কের বাররাঙ্কা ব্লাঙ্কার কাছে দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের শনাক্ত করার জন্য কাজ করছেন তারা।

এছাড়া আহতদের মধ্যে চিকিৎসার জন্য প্রায় ২০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে এক নারীর অবস্থা নাজুক বলেও বর্ণনা করেছে প্রাদেশিক সরকার।

আরও পড়ুন: গার্ডার লঞ্চিং মেশিন পড়ে নিহত ১৬

নায়ারিতের নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা সেক্রেটারি জর্জ বেনিটো রদ্রিগেজ বলেন, যাত্রীদের উদ্ধার করা অত্যন্ত কঠিন ছিল। কারণ যে গিরিখাতে বাসটি পড়ে যায়, সেটি ভূমি থেকে প্রায় ৪০ মিটার (১৩১ ফুট) গভীর।

তবে সংশ্লিষ্ট বাস কোম্পানি বা মেক্সিকোর মাইগ্রেশন ইনস্টিটিউট এ দুর্ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

প্রসঙ্গত, মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা ও এতে প্রাণহানির ঘটনা বেশ সাধারণ ঘটনা।

আরও পড়ুন: চীনে ভয়াবহ বন্যায় নিহত ২০

গত জুলাই মাসে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওক্সাকাতে বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছিলেন। চলতি বছরের এপ্রিলেও পশ্চিম মেক্সিকোতে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে ১৮ জন মারা গিয়েছিলেন।

এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে মধ্য মেক্সিকার প্রদেশ পুয়েবলাতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হন। নিহতরা সবাই অভিবাসী ছিলেন।

এর আগে ২০২১ সালের ডিসেম্বরে চিয়াপাস প্রদেশে প্রায় ১৬৬ জনকে বহনকারী একটি ট্রাক দুর্ঘটনার মুখে পড়ে ৫৪ জন নিহতসহ আরও কয়েক ডজন মানুষ আহত হন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা