লেফটেন্যান্ট জেনারেল ওলেগ সোকভ/ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাশিয়ার সিনিয়র জেনারেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দক্ষিণ-পূর্ব এলাকা জাপোরিঝিয়ার বন্দরনগরী বারদিয়ানস্কে ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার সামরিক বাহিনীর একজন সিনিয়র জেনারেল নিহত হয়েছেন। নিহত ওই রুশ জেনারেলের নাম লেফটেন্যান্ট জেনারেল ওলেগ সোকভ।

আরও পড়ুন: পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত ৮

বৃহস্পতিবার (১৩ জুলাই) বেশ কয়েকটি রাশিয়ান সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। গত মঙ্গলবার (১১ জুলাই) স্থানীয় সময় ভোর চারটার দিকে এই হামলাটি ঘটেছে বলে জানা গেছে।

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকটি রুশ সূত্র জানিয়েছে, ইউক্রেনের অধিকৃত দক্ষিণ উপকূলের কাছে বারদিয়ানস্ক শহরের একটি হোটেলে ক্ষেপণাস্ত্র হামলায় জেনারেল ওলেগ সোকভ মারা গেছেন বলে জানা গেছে। ওই হোটেলটি ইউক্রেনে চলমান যুদ্ধে অংশ নেওয়া রুশ সামরিক কমান্ডারদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। ইউক্রেনের ওই হামলায় আজভ সাগরের উপকূলে রাশিয়ান সামরিক কমান্ডারদের থাকার এই হোটেলটি ধ্বংস হয়ে যায়।

আরও পড়ুন: ন্যাটোকে শিক্ষা নিতে হবে

তবে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এখনো মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। তবে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে রাশিয়ান যুদ্ধ চ্যানেলগুলো এই খবরটি ব্যাপকভাবে প্রচার করছে।

রুশ টিভি উপস্থাপক ওলগা স্কাবেয়েভা বলেছেন, ‘একেবারে সমস্ত মিডিয়া’ ক্ষেপণাস্ত্র হামলায় জেনারেল ওলেগ সোকভের নিহত হওয়ার খবরটি রিপোর্ট করছে। যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ওলেগ সোকভ।

বিবিসি আরও বলছে, গত মঙ্গলবার টিভি উপস্থাপক ওলগা স্কাবেয়েভার জনপ্রিয় ৬০ মিনিট শোতে উপস্থিত ছিলেন রুশ এমপি ও অবসরপ্রাপ্ত জেনারেল আন্দ্রেই গুরুলিভ। তিনি বলেছেন, চলমান যুদ্ধে মারাত্মকভাবে আহত হওয়া সত্ত্বেও জেনারেল ওলেগ সোকভ সম্প্রতি ইউক্রেনে (যুদ্ধে) ফিরে গিয়েছিলেন। দুর্ভাগ্যবশত, তিনি বীরত্বের সাথে মারা গেছেন। এই ব্যক্তিটি অনেক সম্মানের দাবিদার।

আরও পড়ুন: ইউরোপে ৬২ হাজার মৃত্যু

অবশ্য জেনারেল ওলেগ সোকভের মৃত্যুর খবর স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। তবে ইউক্রেনের কর্মকর্তারাও তার মৃত্যুর বিষয়টি হাইলাইট করেছেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা