‘করোনা দূর হওয়ার সময় জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা’
আন্তর্জাতিক

‘করোনা দূর হওয়ার সময় জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা’

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মরণঘাতী করোনাভাইরাসে নাজেহাল গোটা বিশ্ব। এই ভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে আমেরিকা, ব্রিটেন, ব্রাজিল, ইতালি, স্পেন, মেক্সিকো ও ফ্রান্সের মতো দেশ। বিশ্বের ২১৩টি দেশে একযোগে তাণ্ডব চালাচ্ছে এই ভাইরাস

কবে এই ভাইরাস থেকে মুক্তি মিলবে মানুষের? এখন এই প্রশ্ন বিশ্বজুড়ে।

এতদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে কোনও তথ্য না দিলেও শুক্রবার (২১ আগস্ট) জানিয়েছে যে দুই বছরের কম সময়ের মধ্যেই পৃথিবী থেকে করোনাভাইরাস দূর করা যাবে। ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু’র চেয়ে দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে বলেই আশাবাদী জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক বিশেষায়িত সংস্থাটি। খবর আল জাজিরাবিবিসির

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইয়াসুস বলেছেন, ‘আমরা আশা করছি দুই বছরের কম সময়ের মধ্যে করোনাকে দূর করতে পারব। ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু’র চেয়ে এটাকে দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে।’

তিনি আরও জানিয়েছেন, গ্লোবালাইজেশন, নৈকট্য ও এক দেশের সঙ্গে অন্য দেশের দ্রুততম যোগাযোগ ব্যবস্থার কারণেই বিদ্যুৎ গতিতে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। স্প্যানিশ ফ্লু’র সময় এমনটা ছিল না। তবে বিশ্বের কাছে এখন আগের চেয়ে অনেক উন্নত প্রযুক্তি রয়েছে। সহজভল্য যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে। তার ওপর ভ্যাকসিন আবিষ্কারের দ্বারপ্রান্তে রয়েছি আমরা। সুতরাং আশা করছি স্প্যানিশ ফ্লু’র চেয়ে কম সময়ে বিশ্বকে করোনাভাইরাস মুক্ত করতে পারব।

করোনাভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ২ কোটি ৩১ লাখ ৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ৮ লাখ ২ হাজার ৯৫৯ জন। অন্যদিকে স্প্যানিশ ফ্লুতে মারা গিয়েছিল ৫ কোটি মানুষ। আক্রান্ত হয়েছিল প্রায় ৫০ কোটি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা