ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাঞ্চনজঙ্ঘায় পর্বতারোহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : মাউন্ট কাঞ্চনজঙ্ঘায় অভিযানে গিয়ে নিখোঁজ হওয়া লুইস স্টিটসিংগার নামে এক জার্মান পর্বতারোহীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মাটি ধসে ৩ শ্রমিকের মৃত্যু

গত বৃহস্পতিবার (২৫ মে) অভিযানে গিয়ে নিখোঁজ হন তিনি।

জানা গেছে, তিনি অক্সিজেন এবং শেরপা ছাড়া কাঞ্চনজঙ্ঘায় আরোহণ করেছিলেন। সেখান থেকে নামার সময় দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : বাড়ছে তীব্র খাদ্য সংকট!

মঙ্গলবার (৩০ মে) কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পের ওপরে ৫৪ বছর বয়সী এ পর্বতারোহীর মরদেহ দেখতে পাওয়া গেছে।

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, শেরপারা জার্মান এ পর্বতারোহীর মরদেহ দেখতে পান। প্রায় ৮ হাজার ফুট উচ্চতায় আছে তার মরদেহ। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ঠিক মতো করা যাচ্ছে না।

আরও পড়ুন : নিউজিল্যান্ড ৬.২ মাত্রার ভূমিকম্প

এর আগে স্টিটসিংগার এভারেস্ট এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত কে-২ জয় করেছেন। এবার তিনি কাঞ্চনজঙ্ঘা অভিযানে গিয়েছিলেন।

নেপালের একাধিক খবরের কাগজে জানিয়েছে, অক্সিজেন এবং শেরপা ছাড়া সম্পূর্ণ একা কাঞ্চনজঙ্ঘা অভিযানে বের হয়েছিলেন এই পর্বতারোহী। সম্ভবত তিনি কাঞ্চনজঙ্ঘার শিখরেও পৌঁছেছিলেন। কারণ নামার পথে তার সাথে অন্য পর্বতারোহীদের দেখা হয়েছে।

আরও পড়ুন : সঞ্চয়পত্রে নির্ভরতা কমাচ্ছে সরকার

নামার সময়েই দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। নামার পথের বিষয়ে অন্য পর্বতারোহীদের সাথে তিনি কথা বলেছিলেন বলে জানা গেছে।

এভারেস্টের চেয়ে অনেক বেশি দুর্গম কাঞ্চনজঙ্ঘা। খুব বেশি পর্বতারোহী এ পথে যান না। ফলে কঠিনতম অভিযানে নেমেছিলেন স্টিটসিংগার। তবে শেষ রক্ষা হলো না।

আরও পড়ুন : ডেঙ্গু নির্দেশনা: রিহ্যাব সদস্যদের চিঠি

বাভারিয়ায় তিনি স্টিটসিংগার নামে পরিচিত, পর্বতারোহী এবং হাই মাউন্টেন স্কিংয়ের জন্য বিখ্যাত। বহু কঠিন অভিযানে সফল হয়েছেন এই পর্বতারোহী।

তার বন্ধুরা জানান, বরাবরই সতর্ক পর্বতারোহী ছিলেন স্টিটসিংগার। অকারণে ঝুঁকি তিনি নিতেন না।

যে পর্বতারোহীদের সাথে স্টিটসিংগারের শেষ দেখা হয়েছিল, তাদের সাথে কথা বলে স্থানীয় সংবাদপত্র জানায়, নামার সময় স্কিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। স্কি করতে গিয়েই মৃত্যু হয়েছে কি না, তা অবশ্য স্পষ্ট নয়।

আরও পড়ুন : পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রসঙ্গত, স্টিটসিংগারের স্ত্রীও পর্বতারোহী। বহু অভিযান তারা এক সাথে করেছেন। তাদের একটি বইও আছে।

খবর : ডয়চে ভেলে

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা