ছবি: সংগৃহীত
সারাদেশ

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : নিউজিল্যান্ড ৬.২ মাত্রার ভূমিকম্প

বুধবার (৩১ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের কাজীরহাট ও একই এলাকার শাকদায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কলারোয়া উপজেলার শাকদা গ্রামের মাহমুদ কলি ও একই উপজেলার কাজিরহাট এলাকার ব্যবসায়ী তয়াপ কারিগর।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৪

স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদ কলি মোটরসাইকেল যোগে কলারোয়া সদরের দিকে আসছিলেন। পথিমধ্যে শাকদা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান।

এ ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পিষে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে জানতে পারেন তিনি মারা গেছেন।

আরও পড়ুন : ডেঙ্গু নির্দেশনা: রিহ্যাব সদস্যদের চিঠি

অপরদিকে সদরের ঝাউডাংগা বাজারের ব্যবসায়ী তয়াপ কারিগর মোটরসাইকেল যোগে যশোর যাচ্ছিলেন। এ সময় একই সড়কের কাজিরহাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন : আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

নিহতদের মরদেহ উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা