সারাদেশ

গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে আম পাড়তে উঠে গাছ থেকে পড়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত মোহাম্মদ ইফাজ (১৩) উপজেরার চরহাজারী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের শফিকুল আলম শহীদের নতুন বাড়ির মোহাম্মদ সোহেলের ছেলে। সে স্থানীয় আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

মঙ্গলবার (৩০ মে) বিকেলের দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একই দিন রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় তার মৃত্যুর হয়।

চরহাজারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.জেডএম.মহিউদ্দিন সোহাগ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,বিকেলে স্কুল থেকে ফেরার পর ইফাজ নিজেদের গাছে আম পাড়তে উঠে। ওই সময় অসাবধানবশত আম পাড়ার সময় হঠাৎ গাছ থেকে নিচে পড়ে সে মাথায় গুরুতর আঘাত পায়। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে দাউদকান্দি এলাকায় সে মারা যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, তিনি এ ঘটনা শুনেননি তবে খোঁজ খবর নিয়ে জানাবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা