ফাইল ছবি
আন্তর্জাতিক

কাশ্মিরে জি-২০ বৈঠক বয়কটের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: পর্যটনবিষয়ক জি-২০ সম্মেলন কাশ্মীরে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে তাদের এই সিদ্ধান্তের বিরোধিতা করে সম্মেলন বয়কটের ঘোষণা দিয়েছে চীন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: মিয়ানমারে ১১৭ রোহিঙ্গা নিহত

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, জম্মু–কাশ্মীর বিতর্কিত অঞ্চল। আর যেকোনো বিতর্কিত এলাকায় সম্মেলন আয়োজনের বিরোধিতা করে চীন। এ কারণে কাশ্মীরের শ্রীনগরে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে চীন যোগ দেবে না। চীন ও পাকিস্তান উভয়েই মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরে এ অনুষ্ঠান আয়োজনের জন্য ভারতের নিন্দা জানিয়েছে।

চীন ছাড়াও এই সম্মেলনে সম্ভবত যোগ দেবে না সৌদি আরব ও তুরস্ক। চীনের মতো এই দুই দেশও সম্মেলনের জন্য নাম নিবন্ধন করেনি। এই সম্মেলনে বিশেষ আমন্ত্রিতদের মধ্যে নাম নথিভুক্ত করেনি মিসরও। ইন্দোনেশিয়া কী সিদ্ধান্ত নেবে, তা–ও এখনো নিশ্চিত নয়। গত বছর জি–২০ শীর্ষ সম্মেলন হয়েছিল ইন্দোনেশিয়ায়। তারাই ছিল সভাপতি দেশ। কেন্দ্রীয় পর্যটনসচিব অরবিন্দ সিং শুক্রবার অবশ্য বলেন, সম্মেলন শুরুর আগপর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে।

১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পাওয়ার পরই কাশ্মীরকে পাওয়ার প্রতিদ্বন্দ্বিতায় নামে দেশ দুটি। প্রতিদ্বন্দ্বিতার জের থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে রেষারেষিতে রূপ নেয়, যা আজ অবধি চলমান। এ পর্যন্ত অঞ্চলটি নিয়ে তাদের মধ্যে তিনটি যুদ্ধ হয়েছে।

আরও পড়ুন: প্রশান্ত মহাসাগরে ফের ভূমিকম্প

ভারত-পাকিস্তান ভাগ করার পরিকল্পনা অনুযায়ী, কাশ্মীর দুই দেশ থেকেই মুক্ত ছিল। পাকিস্তান কাশ্মীরের এক-তৃতীয়াংশ নিয়ন্ত্রণে নেয়। বাকি অংশের নিয়ন্ত্রণ নেয় ভারত।

২০১৯ সালে নয়াদিল্লি জম্মু ও কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল করে এটিকে একটি ফেডারেল অঞ্চলে রূপান্তর করেছে। জম্মু-কাশ্মীর এবং লাদাখ নিয়ে দুটি ফেডারেল অঞ্চল তৈরি করেছে ভারত। তবে লাদাখের একটা বড় অংশ চীনের নিয়ন্ত্রণে।

তবে এবারের জি-২০ সম্মেলনে বিভিন্ন দেশের অন্তত ৬০ জন প্রতিনিধি অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে অন্তত ১০০ জন অংশ নেবেন বলে আশা করা হয়েছিল।

কাশ্মীরের ভারত নিয়ন্ত্রিত অংশটি কয়েক দশক ভারতের শাসনে থাকতে চায়না। তারা চায়- হয় পূর্ণ স্বাধীনতা অথবা পাকিস্তানের সাথে সংযুক্তি। এ নিয়ে বিভিন্ন সময় সংঘর্ষে হাজার হাজার বেসামরিক নাগরিক, সৈন্য এবং কাশ্মীরি বিদ্রোহী নিহত হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

গ্যাস সংকটে ভোগান্তি, বন্ধ সিএনজি স্টেশন

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটের প্রভাব পড়েছে সিএনজি ফিলিং স...

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

‘শ্যোন অ্যারেস্ট’ স্থগিতাদেশে দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের

নির্দিষ্ট কোনো ফৌজদারি মামলা ছাড়া কাউকে ‘শ্যোন অ্যারেস্ট’, গ্রেপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা