ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

মণিপুরে ‘দেখামাত্র গুলির’ নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মণিপুরে ব্যাপক সংঘর্ষ ও উত্তেজনা দেখা দিয়েছে। আর এ উত্তেজনা নিরসনে এবার মণিপুরে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ দিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন: রাজধানীতে ৪.৩ মাত্রার ভূমিকম্প

জানা যায়, দেশটির মণিপুর রাজ্যে মেতিস গোষ্ঠীর মানুষকে ‘স্কেজিউলড ট্রাইবে’ যুক্ত করা নিয়ে এ উত্তেজনা দেখা দিয়েছে। এনডিটিভি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যার পর নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, যেখানে সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করা যাবে না সেখানেই গুলি চালাতে হবে।

আরও পড়ুন: আমরা যুদ্ধ বন্ধে ব্যর্থ

নিরাপত্তা নিশ্চিত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ৫৫টি কলাম মোতায়েন করা হয়েছে। এছাড়া সেখানে নিয়ে যাওয়া হয়েছে র‌্যাডিপ অ্যাকশন ফোর্সকে। পাশাপাশি আসাম রাইফেলস, স্থানীয় পুলিশ সদস্যদেরও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

মণিপুর রাজ্যে নাগাসম, জোমিস এবং কুর্কিসহ বেশ কয়েকটি উপজাতি সম্প্রদায় রয়েছে। তারা মেতিস গোষ্ঠীর মানুষকে স্কেজিউলড ট্রাইবে অন্তর্ভুক্ত করার বিরোধীতা করেছে।

গত মাসে মণিপুর হাইকোর্ট মেতিস গোষ্ঠীকে স্কেডিউলড ট্রাইবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। মেতিস গোষ্ঠীর মানুষ উপজাতি সম্প্রদায়ের না হওয়ায় তারা পাহাড়ি অঞ্চলগুলোতে বসতি স্থাপন করতে পারে না। কিন্তু এখন আদালত তাদের স্কেজিউলড ট্রাইবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়ায় তারা যে কোনো স্থানে বসতি স্থাপন করতে পারবেন। আর এ বিষয়টিরই বিরোধীতা করেছে উপজাতিরা।

আরও পড়ুন: সার্বিয়ায় গোলাগুলিতে নিহত ৮

বুধবার অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন মণিপুর (এটিএসইউএম) ‘উপজাতি সংহতি’ মিছিল করার ঘোষণা দেয়। সেটিতে বাধা দেয় মেতিসরা। এরপর দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যায়। ওই দিনই রাজধানী ইম্ফালাসহ আটটি বিভাগে কারফিউ জারি করা হয়। এছাড়া মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়।

সংঘর্ষে যেসব মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে তাদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যাচ্ছে সেনাবাহিনী। এখন পর্যন্ত ৯ হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। তবে সংঘর্ষে প্রাণহানী বা হতাহতের খবর এখনো জানা যায়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা