ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাখমুতের অধিকাংশই রাশিয়ার দখলে

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দোনবাস অঞ্চলের যুদ্ধবিধ্বস্ত শহর বাখমুতের অবস্থা এখন নরক। শহরটির ৭৫ ভাগ রুশ সেনাদের দখলে বলে জানান ঐ অঞ্চলের প্রধান নেতা দেনিস পুশিলিন।

আরও পড়ুন : আয়ারল্যান্ডে পেট্রোল বোমা হামলা

সোমবার (১০ এপ্রিল) রাশিয়ার নিয়োগ করা দোনবাস অঞ্চলের প্রধান নেতা এই দাবি করেছেন।

গত কয়েক মাস ধরে বাখমুত ছিল রুশ সেনাদের হামলার প্রধান লক্ষ্যবস্তু। ব্যাপকভাবে হামলা চালিয়ে শহরটি দখলের চেষ্টা করলেও তাতে পুরোপুরি সফল হতে পারেনি তারা।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র-ফিলিপাইন সামরিক মহড়া শুরু

দীর্ঘদিন ধরে ইউক্রেনের সেনারা এ শহরের মধ্যে অবরুদ্ধ অবস্থায় প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। শহরটির বেশির ভাগ অধিবাসী এরই মধ্যে অন্য কোথাও চলে গেছে।

যুদ্ধ-বিধ্বস্ত বাখমুত শহরের অংশবিশেষ সফরের পর পুশিলিন রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রসিয়া-২৪ কে এসব কথা বলেন।

আরও পড়ুন : নারীদের রেস্টুরেন্টে যাওয়ায় বিধিনিষেধ!

তবে তিনি সতর্ক বার্তা উচ্চারণ করে জানান, এই শহরের পূর্ণাঙ্গ পতনের বিষয়ে এখনই কোনো কথা বলা যাবে না।

গত সেপ্টেম্বর মাসে গণভোটের মাধ্যমে দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলকে নিজের ভূখণ্ডের সাথে একীভূত করে রাশিয়া। কিন্তু এখন পর্যন্ত এসব অঞ্চলের বেশিরভাগ এলাকা ইউক্রেনের দখলে রয়েছে। সেক্ষেত্রে বাখমুত শহর দখল করা রাশিয়ার জন্য বেশ জরুরি হয়ে পড়েছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে গোলাগুলি, নিহত ৫

বাখমুত দখল করতে পারলে রুশ সেনাদের মনোবল অনেক বেড়ে যাবে ও তাদের সামনে এগিয়ে যাওয়া সহজ হবে। অন্যদিকে খুব গুরুত্বপূর্ণ না হলেও শহরটির সম্ভাব্য পতনকে ইউক্রেন তাদের জন্য বড় রকমের আঘাত বলে বিবেচনা করছে।

খবর : সিএনএন

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা