ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ন্যাটোর গোপন নথি ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বেশ কিছু গোপন নথি ফাঁস হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত গোপন নথিগুলো টেলিগ্রাম-টুইটারসহ বিভিন্ন সামাজিকমাধ্যমগুলোতে ঘুরপাক খাচ্ছে।

আরও পড়ুন : মিয়ানমারে আবারও ভয়াবহ সংঘর্ষ

বৃহস্পতিবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, টেলিগ্রাম-টুইটারে ছড়িয়ে পড়া নথিগুলোতে রুশ বাহিনীর বিরুদ্ধে কিভাবে ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণ চালাবে, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার বিস্তারিত, ব্যাটালিয়নের শক্তি এবং অন্যান্য স্পর্শকাতর তথ্য রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন জানিয়েছে, তারা নিরাপত্তা ভঙ্গের এ বিষয়টি সম্পর্কে তথ্য সংগ্রহ করছে।

পেন্টাগনেরর উপ-প্রেস সেক্রেটারি সাব্রিনা সিং বলেছেন, ‘আমরা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোর সম্পর্কে অবগত, পেন্টাগন বিষয়টি দেখছে।’

আরও পড়ুন : রোমানিয়ায় ৯ বাংলাদেশি গ্রেফতার

যেসব তথ্য ফাঁস হয়েছে সেগুলো অন্তত ৫ সপ্তাহের পুরোনো। যার মধ্যে সবচেয়ে নতুন যে তথ্য রয়েছে সেটি গত ১ মার্চের।

একটি নথিতে ইউক্রেনের ১২টি কমব্যাট ব্রিগেডের প্রশিক্ষণের সময় সূচি রয়েছে। এছাড়া এতে বলা হয়েছে, ৯টি ব্রিগেডকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের সেনারা প্রশিক্ষণ দিয়েছে। রুশদের বিরুদ্ধে পাল্টা হামলায় ২৫০টি ট্যাংক এবং ৩৫০টি যান প্রয়োজনের বিষয়টিও উল্লেখ রয়েছে এই নথিতে।

আরও পড়ুন : এবার গাজা-লেবাননে ইসরায়েলি হামলা

এছাড়া আরেকটি নথিতে রয়েছে ইউক্রেনীয় সেনারা কী পরিমাণ গোলাবারুদ ব্যবহার করছে। যার মধ্যে যুক্তরাষ্ট্রের পাঠানো হিমার্স রকেট সিস্টেমের কথাও উল্লেখ আছে। রুশ বাহিনীকে প্রতিহত করতে মার্কিনিদের পাঠানো হিমার্স রকেট অত্যন্ত কার্যকরী ভূমিকা রেখেছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা