ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

অস্ত্র কেনা স্থগিত করল আমিরাত

অন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলে প্রচন্ড রাজনৈতিক সংকট ও দুই মন্ত্রীর ফিলিস্তিনবিরোধী চরম মন্তব্য করায় দেশটি থেকে অস্ত্র কেনার চুক্তি স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত।

আরও পড়ুন : কয়েলের আগুনে পুড়ে স্কুলছাত্রের মৃত্যু

ইহুদিবাদী ইসরাইলের চ্যানেল টুয়েলভ টেলিভিশনের বরাতে অনলাইন পত্রিকা আরাবি-২১ জানায়, ইসরাইলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইটমার বেন জাবির এবং অর্থমন্ত্রী বেজালেল ইসমোট্রিজ ফিলিস্তিনবিরোধী আপত্তিকর মন্তব্য করেন।

এছাড়া ইসরাইলি বাহিনী ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা সম্প্রতি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তাতে ক্ষুব্ধ হয়ে সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের কাছ থেকে অস্ত্র কেনা স্থগিত করেছে।

আরও পড়ুন : ইস্পাতের মহাপ্রাচীর গড়তে চাই

চ্যানেল টুয়েলভ বলছে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান নিজেই এই অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত করেছেন।

প্রেসিডেন্ট নাহিয়ান জানান, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যতক্ষণ পর্যন্ত তার প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম না হবেন, আমরা এই প্রকল্প বাস্তবায়ন করব না।

আরও পড়ুন : সাজেকে সড়ক দুর্ঘটনায় হতাহত ১৪

এদিকে ইসরাইল সরকার বিচারব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চাওয়ায় টানা ১০ সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে দেশটিতে।

বিক্ষোভকারীরা জানান, বিচারব্যবস্থা সংস্কারের নামে নেয়ানিহুর সরকার দেশের আইন ও বিচারব্যবস্থার ওপর আধিপত্য বিস্তার করতে চায়।

আরও পড়ুন : প্রাণহানিতে শীর্ষে ফ্রান্স

তারা আরও বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে যে দুর্নীতির মামলা রয়েছে, তা আদালত নিয়ন্ত্রণের মাধ্যমে পরিত্রাণ পেতে চান তিনি।

সূত্র: মিডলইস্ট মনিটর

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা