ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলের লাগাম টেনে ধরার আহ্বান

সান নিউজ ডেস্ক: বাইডেন প্রশাসনকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

আরও পড়ুন: আবারও বেড়েছে সবজির দাম

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে দেখা করেছেন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) মাহমুদ আব্বাসের কার্যালয় থেকে এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

তিনি বলেন, নতুন ইসরায়েলি জোটের নীতি এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের অবশিষ্ট সম্ভাবনাকে ধ্বংস করছে।’ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘এই একতরফা পদক্ষেপ বন্ধ করতে ‘দেরি হওয়ার আগেই’ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। টিআরটি ওয়ার্ল্ড’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

সুলিভান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও দেখা করেছেন। গত মাসে ইসরায়েলের সবচেয়ে ডানপন্থি সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে দুই মিত্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিগত আলোচনা এটি।

নেতানিয়াহুর নীতি ও তার অতি-জাতীয়তাবাদী এবং অতি-অর্থোডক্স শাসক জোটের বেশ কয়েকজন সদস্যের ওপর ওয়াশিংটনে অস্বস্তিকর অবস্থার মধ্যে সুলিভানের এ সফরের খবর এলো।

আরও পড়ুন: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফিলিস্তিনিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে ইসরায়েলের নতুন সরকার এবং অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি নির্মাণের কাজ শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলের নতুন সরকার এরই মধ্যে বাইডেন প্রশাসনের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ফিলিস্তিনিদের নিন্দা ও তীব্র আপত্তি উপেক্ষা করেই আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইতেমার বেন-গাভিরের সফরের ঘটনায় তোলপাড় শুরু হয়। সফরে, আল আকসাকে হামাসের সম্পদ হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বেন গাভির।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা