ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে ৬ জনের মৃত্যু

সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বের অঙ্গরাজ্য অ্যালাবামায় টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পর্যন্ত সেখানে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: বিশৃঙ্খলা চালালে প্রতিহত করা হবে

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) আঘাত হানে শক্তিশালী টর্নেডো। এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, আমরা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পেয়েছি। অটাউগা কাউন্টিতে ৬ জনের মৃত্যু হয়েছে। নগরী সেলমার মেয়র জানিয়েছেন, টর্নেডোর আঘাতে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এটিকে ভয়াবহ ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন তিনি।

কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির ডিরেক্টর আর্নি ব্যাগেট জানিয়েছেন, মন্টগোমেরির উত্তর-পশ্চিমাঞ্চলীয় অটাউগা কাউন্টিতে মৃত্যুর খবর পাওয়া গেছে।

সেলমায়, মেয়র জেমস পারকিন্স জুনিয়র এক সংবাদ সম্মেলনে বলেন, শহরটি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে। তিনি জানান, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি বাসিন্দাদের সেলমার আশেপাশে যে কোনও ক্ষতির ছবিও পাঠাতে বলেছেন।

আরও পড়ুন: ঠান্ডাজনিত রোগে ৭৮ জনের মৃত্যু

দেখা যায়, সেলমার বেশিরভাগ রাস্তা বিদ্যুতের লাইন এবং গাছ ভেঙে পড়ার কারণে বন্ধ রয়েছে। সেলমা কর্মকর্তারা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কারফিউ জারি করে নগরীতে। বাসিন্দাদের সর্তকবার্তাও পাঠানো হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা