আন্তর্জাতিক

এবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী করোনা আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক :

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রোববার (২ আগষ্ট) তিনি নিজেই এক টুইট বার্তায় এ খবর নিশ্চিত করেন। সূত্র: এনডিটিভি

অমিত শাহ বলেন, ‘করোনার উপসর্গ দেখা দেওয়ায় আমি পরীক্ষা করাই। রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে। তবে ডাক্তারদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আপনাদের মধ্যে যারা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের আইসোলেটেড রাখুন এবং পরীক্ষা করিয়ে নিন।’

এদিকে বিশ্বের অন্যতম বৃহৎ ও জনবহুল দেশ ভারতে ক্রমেই বেড়ে চলেছে ভাইরাসটির সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। তবে এই প্রথম দেশটির সরকারের শীর্ষ পর্যায়ের কেউ এতে আক্রান্ত হলেন।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুসারে, ভারতে বর্তমানে মোট ১৭ লাখ ৫৭ হাজার ৩৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৭ হাজার ৪৫২ জনের। দেশটিতে প্রতিদিনই এ সংখ্যা বাড়ছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ভারত ছাড়ার হুমকিতে পালটা চ্যালেঞ্জ ইমরান খানের

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনেতা আমির খানের ভাগ্নে অভিনেতা...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে সৌ‌দি‌কে চি‌ঠি

মক্কায় মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির...

ভোলাজুড়ে শতাধিক পূজামণ্ডপে নিরাপত্তায় কোস্ট গার্ড

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলায় ১১৮টিসহ উপকূলীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বধূ বেশে পরীমনি, নেটদুনিয়ায় ছড়ালেন মুগ্ধতা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে এবার দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা