ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

ভারতে রোড শো, পদদলিত হয়ে ৮ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টি (টিডিপি) প্রধান সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর ‘রোড শো’ চলাকালীন পদদলিত হয়ে অন্তত ৮ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : মেট্রোরেলে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি উজ্জ্বল হবে

বুধবার (২৮ ডিসেম্বর) রাতে দক্ষিণ অন্ধ্র প্রদেশের নেল্লোর জেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন বলে জানা যায়।

অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টি (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নায়ডু বিরোধী দলীয় নেতা। মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির সরকারের বিরুদ্ধে বিভিন্ন জনবিরোধী কাজের অভিযোগ তুলে সম্প্রতি প্রদেশ জুড়ে ‘রোড শো’ শুরু করেন এই বিরোধী নেতা। এই কর্মসূচির জেরে বুধবার এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : রাজনীতির শিকার রোনাল্ডো

পুলিশ সূত্রে, কান্ডুকুর এলাকায় সরু রাস্তায় ‘রোড শো’ দেখার জন্য বহু লোকের সমাগম ঘটে। চন্দ্রবাবুর কনভয় পৌঁছনোর পরেই টিডিপি কর্মী-সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ফলে অনেকেই পদপিষ্ট হন । এতে একজন নারীসহ ৮ জনের মৃত্যু হয়।

জানা যায়, আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন : পুতিনের কঠোর ডিক্রি জারি

চন্দ্রবাবু নায়ডু হতাহতের এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে বৈঠক বাতিল করেন। স্বজন হারানো ভুক্তভোগী পরিবারগুলোকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আহতদের ভালোভাবে চিকিৎসা দেওয়ার কথাও জানান সাবেক মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, তেলেগু দেশম পার্টির প্রধান রাজ্যজুড়ে একাধিক বৈঠক করার কর্মসূচি হাতে নিয়েছেন, ২০২৪ সালে বিধানসভা নির্বাচনের আগে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে তুষারঝড় : নিহত বেড়ে ৬৫

গত ১৭ ডিসেম্বর (শনিবার) টিডিপি ও ওয়াইএসার কংগ্রেস কর্মী-সমর্থকদের সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহত হন বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি ও আনন্দবাজার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

নরসিংদিতে আলোচনা সভা ও গুনী শিক্ষকদেরকে ক্রেষ্ট প্রদান

‘শিক্ষকের মর্যাদা ও অধিকার, শিক্ষার মানোন্নয়...

টেকনাফ সীমান্তে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ পূর্বশত্রুতা ও আধি...

তুরস্কের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্ব বাংলাদেশের

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আ...

আবেদন করেও জামিন পেলেন না খলনায়ক ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল চরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা