বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকরা যেতে পারবেন না কুয়েতে
আন্তর্জাতিক

কুয়েতে যেতে পারবেন না বাংলাদেশিরা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকরা যেতে পারবেন না কুয়েতে। মহামারি করোনার কারণে দেশটির সরকার এই বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে। অন্য ছয়টি দেশ হলো: পাকিস্তান, ইরান, নেপাল, ভারত, শ্রীলংকা ও ফিলিপাইন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) স্থানীয় আরবি দৈনিক আল রাই, আল কাবাসসহ একাধিক গণমাধ্যম জানিয়েছে, তবে অন্য দেশের নাগরিকদের শনিবার (১ আগস্ট) থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হলে কুয়েতে ফিরতে বাধা নেই। তাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে ও পিসিআর সনদপত্র বাধ্যতামূলক থাকতে হবে।

এর আগে বলা হয়েছিলো, যারা করোনা ভাইরাস আসার আগে ছুটিতে গিয়েছিলেন। ভাইরাসের কারণে এবং প্লেন চলাচল বন্ধ থাকার কারণে আসতে পারেনি। যাদের আকামার মেয়াদ সম্পন্ন কিন্তু তাদের কোম্পানি তাদের আকামা অনলাইনের মাধ্যমে নবায়ন করছে না। এমন এক হাজার প্রবাসীর আকামা বাতিল হচ্ছে প্রতিদিন।

এছাড়াও ছুটিতে থাকা ৬০ বছরের ওপরের প্রবাসীদের আকামা বাতিল হচ্ছে। তবে যারা শিক্ষক, চিকিৎসক ও প্রকৌশলী তাদের কোম্পানি চাইলে ভিজিট ভিসায় এসে আকামা পরিবর্তন করতে পারবেন। কুয়েতি নাগরিক ১৪ লাখ এবং দেশটিতে বিভিন্ন দেশে বসবাসকারী অভিবাসীদের সংখ্যা ৩৪ লাখ।

অভিবাসীদের সংখ্যা কমাতে কুয়েতের মন্ত্রিপরিষদ বিভিন্ন ধরনের প্রস্তাব ও উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে দেশটিতে বাংলাদেশি শ্রমবাজার ধরে রাখতে কূটনীতিক প্রচেষ্টা বাড়ানো প্রয়োজন।

যেসব প্রবাসী দেশে থাকা অবস্থায় তাদের আকামা নবায়নে ব্যর্থ হয়েছেন, তারা নতুন ভিসা ছাড়া কুয়েতে যেতে পারবেন না। কিন্তু যাদের আকামার মেয়াদ আছে তাদের ছুটির মেয়াদ ছয়মাসের পরির্বতে ১২ মাস করা হয়েছে। ফ্লাইট চালু শুরু হলে তারা কুয়েতে যেতে পারবেন।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে আগামী মঙ্গলবার (...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা