প্রথমবারের মতো হজে নিরাপত্তায় নারী পুলিশ
আন্তর্জাতিক

প্রথমবারের মতো হজের নিরাপত্তায় নারী পুলিশ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সৌদির মক্কা নগরীতে পবিত্র হজে নিরাপত্তার জন্য প্রথমবারের মতো নারী পুলিশ মোতায়েন করা হয়েছে। দেশটির সরকার গত বছরই ঘোষণা করেছে, পুরুষের পাশাপাশি নারীরাও সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর কাজে যোগ দিতে পারবে। খবর আরব নিউজের।

ধর্মীয় অনুষ্ঠানেও সৌদি নারীদের নিরাপত্তার দায়িত্বে কাজ করার অনুমতি দেয়া হয়। তবে এবারই প্রথম হজের নিরাপত্তার কাজে নারী পুলিশ কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।

মহামারি করোনা কারণে এ বছর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা পালিত হচ্ছে।

আল আখবারিয়া টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে প্রথমবারের মতো হজের নিরাপত্তায় দায়িত্ব পালন করা নারী পুলিশ কর্মকর্তা আফনান আবু হোসেইন বলেন, আমাদের দেশে হজের সময়টা খুবই ব্যস্ত একটা সময়। কঠোর স্বাস্থ্যবিধি মেনে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। আমরা নিবিড়ভাবে তা পর্যবেক্ষণ করছি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে হজ ও ওমরাহবিষয়ক অধিদফতরের মহাসচিব সারি আসিরি বলেন, হাজীদের প্রতিটি গ্রুপে একজন করে দলনেতা আছেন, যিনি তাদের সামাজিক নিরাপত্তার বিষয়টি তদারকি করছেন। প্রতিটি গ্রুপের জন্য আলাদা চিকিৎসক নিযুক্ত করা হয়েছে, তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

দ্বিতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরি...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা