আন্তর্জাতিক

সেনাদের মায়েদের সঙ্গে পুতিনের বৈঠক

সান নিউজ ডেস্ক: ইউক্রেনে যুদ্ধরত কিছু সেনার মায়েদের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ বৈঠকের কিছু ছবি প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: উন্নয়ন না দেখলে চোখের ডাক্তার দেখান

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে কয়েকজন নিহত সেনার মায়েরাও উপস্থিত ছিলেন। তাদের পুতিন সান্ত্বনা দিয়ে বলেছেন, ‘ছেলে হারানোর শূন্যতা কোনো কিছুতে পূরণ সম্ভব না। বিশেষ করে একজন মায়ের জন্য এটি কষ্টের।’

তবে যেসব মায়েরা পুতিনের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছিলেন তাদের যাচাই-বাঁছাই করে আনা হয়েছে বলে জানিয়েছেন সমালোচনাকারীরা। তাদের দাবি, যুদ্ধের পক্ষে কথা বলেছেন শুধুমাত্র সেসব মায়েদের পুতিনের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ছবিতে দেখা যায় ১৭ জন মায়ের সঙ্গে বড় একটি টেবিলে বসে আছেন পুতিন। তাদের মধ্যে কেউ কেউ মাথায় কালো রঙের স্কার্ফ পরে এসেছিলেন— যা শোক প্রকাশের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়।

আরও পড়ুন: মৃত্যুতে শীর্ষে ব্রাজিল

পুতিন তাদের উদ্দেশ্যে বলেন, ‘আমি আপনাদের ব্যক্তিগতভাবে জানাতে চাই, এবং এ দেশের সব নেতৃবৃন্দের পক্ষ থেকে জানাতে চাই, আমরাও এ কষ্ট অনুভব করি।’

একজন মাকে পুতিন বলেন, তার ছেলে ‘আরোপিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছিল’ এবং ‘তার মৃত্যু বৃথা যায়নি।’

এছাড়া পুতিন ওই মায়েদের জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রে তাদের ছেলেরা কেমন আছে সেটি সরাসরি জানতে তাদের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন তিনি। পুতিন আরও জানিয়েছেন, তিনি সেনাদের সঙ্গে সরাসরি কথা বলে খোঁজ খবর রাখছেন।

যুদ্ধক্ষেত্রে কি ঘটছে এ নিয়ে অনেক সংবাদমাধ্যমে মিথ্যা ও ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন পুতিন। এসব তথ্য বিশ্বাস না করতে মায়েদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমে একাধিকবার খবর বের হয়েছে, অনেক রুশ সৈন্যর মায়েরা প্রকাশ্যে অভিযোগ করেছেন, তাদের ছেলেদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও অস্ত্র ছাড়াই যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। এমনকি তীব্র শীতের মধ্যে টিকে থাকার পোশাকও তাদের দেওয়া হয়নি।

দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ জেনারেল মার্ক মিলে জানিয়েছিলেন, ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ১ লাখ রুশ সেনা ও ১ লাখ ইউক্রেনীয় সেনা আহত বা নিহত হয়েছেন।

আরও পড়ুন: স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

সমালোচনাকারীরা বলছেন, পুতিনের এ বৈঠকটি সাজানো। তিনি সাধারণ রাশিয়ানদের দেখাতে চেয়েছেন, যুদ্ধে পাঠানো সেনা ও তাদের পরিবারের খোঁজ খবর রাখছেন তিনি। কিন্তু যুদ্ধের শুরুটা আসলে তিনিই করেছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

কোহলির অবিশ্বাস্য ইনিংসে যত রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড়...

হাসনাতের ‘গণভিক্ষা’ কর্মসূচির ডাক

বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অনাহারে রয়েছেন—এমন দাবি তুলে তাদের...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অ...

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা হয়রানি হবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানির শিকার হবেন না বলে দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা