ভেঙে দেওয়া হলো মালয়েশিয়ার সংসদ
আন্তর্জাতিক
রাজার সম্মতি

সংসদ ভেঙে দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার রাজা আল-সুলতান আব্দুল্লাহ রি’আয়াতউদ্দিন আল-মুস্তাফা বিল্লাহ শাহের সম্মতিতে ১৫তম সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশটির সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব।

আরও পড়ুন : ইউক্রেন যুদ্ধ উন্নয়নের গতি শ্লথ করেছে

সোমবার (১০ অক্টোবর) স্থানীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বিশেষ ভাষণে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী।

ফেডারেল সংবিধানের ৪০(২)(বি) অনুচ্ছেদ এবং ৫৫(২) অনুচ্ছেদ অনুযায়ী, সোমবার সংসদ ভেঙে দেওয়ার বিষয়ে সম্মত হন মালয়েশিয়ার রাজা।

এসময় প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব বলেন, সাবাহ, সারাওয়াক, মালাক্কা ও জহুর ছাড়া মালয়েশিয়ার অন্য রাজ্য সরকার তাদের নিজ নিজ প্রদেশের বিধানসভা ভেঙে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, যাতে একযোগে ১৫তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : বাংলাদেশে আরাকান আরসা নেই

আগামী ৬০ দিনের মধ্যে নতুন সরকার গঠনের বাধ্যবাধকতাও ঘোষণা করেন। মনোনয়ন এবং ভোটের তারিখসহ এ সংক্রান্ত অন্য বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি একই সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের সমর্থন এখন সবচেয়ে বড় বিষয় বলে উল্লেখ করেন।

আরও পড়ুন : কিয়েভে জার্মান দূতাবাসে হামলা

নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে যারা বিভিন্ন ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মালয়েশিয়ান পরিবারের ঐক্য ও সম্প্রীতি রক্ষা করবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

টেকনাফ সীমান্তে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ পূর্বশত্রুতা ও আধি...

তুরস্কের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্ব বাংলাদেশের

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আ...

আবেদন করেও জামিন পেলেন না খলনায়ক ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল চরি...

ফরাসিরা ফুলব্যাক সংকটে

ফ্রান্স জাতীয় ফুটবল দলের ডাগআউটে বসার পর থেকেই দলের একটি দুর্বল দিক নিয়ে বেশ...

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে চিকিৎসা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা