ইউক্রেনে ক্ষেপণান্ত্র হামলায় নিহত ২৩
আন্তর্জাতিক

ইউক্রেনে ক্ষেপণান্ত্র হামলায় নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের জাপরিঝিয়ায় রাশিয়ার ক্ষেপণান্ত্র হামলায় কমপক্ষে ২৩ জন বেসামরিক লোক নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে

জাপরিঝিয়া অঞ্চলের গভর্নর ওলেকজান্ডার স্টারুখ শুক্রবার সকালে এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। খবর আলজাজিরার।

রুশ অধিকৃত অঞ্চলটিতে মানবিত সহায়তার জন্য জরুরি ত্রাণ নিয়ে যাচ্ছিল বেসরকারি একটি সংস্থার দল।

আরও পড়ুন: কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ১৯

সামাজিক যোগাযোগমাধ্যমে জাপরিঝিয়া অঞ্চলের গভর্নরের পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, ক্ষেপণাস্ত্র হামলায় একটি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এবং রাস্তায় অনেকগুলো মরদেহ পড়ে আছে।

তারা সবাই বেসামরিক লোক এবং স্থানীয় বাসিন্দা বলেও দাবী করেন গভর্নর। তবে, এ ব্যাপারে কোন মন্তব্য করেনি রাশিয়া।

রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও মস্কোর নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের চারটি অঞ্চলে গণভোট শেষে বিজয় ঘোষণা করেছে রাশিয়া। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অঞ্চলগুলোকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছেন। ক্রেমলিনে একটি অনুষ্ঠানে এ ঘোষণা দেবেন প্রেসিডেন্ট পুতিন। বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: দুর্গোৎসবে সতর্ক সরকার

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের জাপোরিঝিয়া এবং খেরসন অঞ্চলকে ‘স্বাধীন’ ঘোষণা করেন। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিন একটি ডিক্রি জারি করেন। সেখানে তিনি বলেন, ‘আমি দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া ও খেরসনের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং স্বাধীনতার স্বীকৃতির আদেশ দিচ্ছি’।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা