ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাশিয়ার তেল কিনবে ফিলিপাইন

সান নিউজ ডেস্ক: পশ্চিমাদের আপত্তি সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেলসহ বিভিন্ন ধরনের জরুরি পণ্য কিনতে আলোচনা চালাচ্ছে ফিলিপাইন। ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত আন্তর্জাতিক উদ্বেগের চেয়ে জাতীয় স্বার্থ বড় হওয়ায় ফিলিপাইন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।

আরও পড়ুন: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান চাই

সম্প্রতি ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।

মার্কোস বলেছেন, তার দেশ কেবল পুরোনো সরবরাহকারীদের ওপর নির্ভর করেই সন্তুষ্ট থাকতে পারে না। তাই খাদ্যসামগ্রী ও সারের মতো জরুরি পণ্যগুলোর দাম নিয়ন্ত্রণে রাখতে সরবরাহ ব্যবস্থায় বৈচিত্র্য আনতে রাশিয়াসহ অন্যান্য দেশগুলোর সঙ্গে আলোচনা করছে ফিলিপাইন।

আরও পড়ুন: ২০ কোটি মুসলমান নিপীড়নের শিকার

তিনি বলেন, এখন আমাদের রাশিয়ার কাছে যেতে হবে। তারা হয়তো কিছুটা ছাড় দিয়ে জ্বালানি সরবরাহ করতে পারে।

এ বিষয়ে রাশিয়াসহ অন্য সরবরাহকারীদের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন বলেও জানিয়েছেন ফিলিপিনো প্রেসিডেন্ট।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে অন্য বিশ্বনেতাদের সঙ্গে নিউইয়র্কে রয়েছেন ফার্দিনান্দ মার্কোস। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সেখান থেকেই ব্লুমবার্গকে সাক্ষাৎকার দেন তিনি।

আরও পড়ুন: একদিনে সুস্থ সোয়া ৪ লাখ মানুষ

রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ফিলিপাইনের প্রেসিডেন্ট বলেন, এর রাজনৈতিক দিক কিছুটা জটিল হয়েছে। তবুও জাতীয় স্বার্থই সবার আগে।

তিনি বলেন, আমাদের জ্বালানির সেই নতুন উৎসগুলো খুঁজে বের করতে হবে। তবে এটি কেবল জ্বালানির ক্ষেত্রেই নয়, খাদ্য, সারসহ অন্যান্য জরুরি জিনিসগুলোর জন্যেও প্রযোজ্য।

ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়াকে একঘরে করার যে চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো, তা উদীয়মান অর্থনীতিগুলোর সামনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কত বড় চ্যালেঞ্জ দাঁড় করিয়েছে, সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ফিলিপিনো প্রেসিডেন্টের এই মন্তব্য।

এ সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট মার্কোস। ২০২৮ সাল পর্যন্ত কমপক্ষে ৬ দশমিক ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে তার সরকার, যা দেশটিকে প্রাক-মহামারি প্রবৃদ্ধির পর্যায়ে ফিরিয়ে নেবে।

আরও পড়ুন: কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য গ্রেফতার

কিন্তু এটি করতে গিয়ে কঠিন অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে ফিলিপাইনকে। বিশ্বব্যাপী নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে। মার্কিন ডলারের বিপরীতে পেসোর রেকর্ড দরপতন এটিকে আরও ত্বরান্বিত করেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলতি বছরে এ পর্যন্ত সুদের হার ২২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী নিত্য পণ্যের দাম বেড়ে যায় যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।

এদিকে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই পাল্টে যেতে শুরু করে জার্মানিসহ পশ্চিমা দেশগুলোর অর্থনীতির চেহারা। নিষেধাজ্ঞার বিপরীতে রাশিয়া থেকে জ্বালানি, ভোজ্য তেল, গ্যাস ও কয়লাসহ খাদ্যশস্যের আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বিভিন্ন দেশে দেখা দিয়েছে মূল্যস্ফীতি।

৬ মাসের বেশি সময় ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। সম্প্রতি খারকিভে পাল্টা প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলে ইউক্রেনের সেনারা। ইউক্রেনের দাবি, ক্রেমলিনের সেনারা পিছু হটছে। গত ৬ সেপ্টেম্বর পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। দেশটির উত্তর-পূর্বে রাশিয়ার প্রতিরক্ষা বেড়াজালকে ভেঙে ফেলেছে তারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা