চীনের দিকে ঝুঁকছে মধ্যপ্রাচ্য
আন্তর্জাতিক

চীনের দিকে ঝুঁকছে মধ্যপ্রাচ্য

সান নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার কিছু দেশ আস্তে আস্তে চীনের দিকে ঝুঁকছে।

আরও পড়ুন : যুদ্ধ থামাতে ভূমিকা রাখছেন এরদোগান

কিন্তু আরব ব্যরোমিটার বলছে ভিন্ন কথা। তাদের তথ্যানুযায়ী এ অঞ্চলের সাথে চীনের অর্থনৈতিক সখ্যতা বিগত গত কয়েক বছর ধরেই কমছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) নতুন করে এ দিকটি তুলে ধরেছে মিডিল ইস্ট ইনিস্টিটিউটে প্রিন্সটন ইউনিভার্সিটিভিত্তিক এক গবেষণাপত্র।

গবেষণাপত্রে বলা হয়েছে, ৯ টি দেশের মধ্যে ফিলিস্তিন অধিকৃত অঞ্চলের বিষয়ে এক জরিপে চীনের পক্ষে সর্বনিম্ন ৪৯ শতাংশ অনুকূলতা রয়েছে। যেখানে যুক্তরাষ্ট্র অনুকূলতা সর্বোচ্চ ৪৭ শতাংশ।

আরও পড়ুন : বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু দেখতে চায় ভারত

বিশ্বের ক্ষমতাধর প্রভাবশালী মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে রয়েছে মরক্কো, সুদান, মৌরতানিয়া ও জর্ডান।

জরিপে এই অঞ্চলের বেশিরভাগ দেশের জন্য অর্থনৈতিক বড় হুমকি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে উল্লেখ করা হয়েছে।

বিগত ৪০ বছর ধরে এ অঞ্চলের মানুষেরা চীনের দিকে ঝুঁকছে। সেটা ইনকামের দিক দিয়ে হলেও বলে জানিয়েছেন আরব ব্যরোমিটারের গবেষণা প্রকল্প পরিচালক মাইকেল রবিনস।

আরও পড়ুন : রানির স্মৃতি উজ্জ্বল রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান

কিন্তু মার্কিন রাজনৈতিক আদর্শ এসব দেশে তেমন জনপ্রিয় নয়। কেন না যুক্তরাষ্ট্রের সাথে ইসরাইলের সম্পর্ক রয়েছে, যা এ অঞ্চলের পক্ষে নয়।

চীন বিগত এক দশকে মধ্যপ্রাচ্যে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক কলকাঠির মূলশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।

বেইজিং থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলো অস্ত্র ক্রয় করায় যুক্তরাজ্য ও ইউরোপের ওপর রাজনৈতিক নির্ভরতা কমেছে।

আরও পড়ুন : বন্ধ হচ্ছে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা

উপসাগরীয় এনার্জির অন্যতম বৃহৎ ক্রেতা চীন। যেখানে তেল সমৃদ্ধ এ অঞ্চল ফাইভ জি ও নজরদারি প্রযুক্তির জন্যও বেইজিংমুখী হচ্ছে।

প্রসঙ্গত, এ অঞ্চলের অর্থনৈতিক শক্তিশালী দেশ আরব অমিরাত ও সৌদি আরব চীনের বিশ্বব্যাপী নির্মাণ প্রকল্পের আওতায় সড়ক বলয়ের তালিকায় সেরা তিনে অবস্থান করছে বলে জানিয়েছে মিডিল ইস্ট আই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা