স্ত্রীর 'অত্যাচারে' তালগাছে স্বামী
আন্তর্জাতিক

স্ত্রীর 'অত্যাচারে' তালগাছে স্বামী

আন্তর্জাতিক ডেস্ক : সংসারে দাম্পত্য জীবনে তর্ক-বিতর্ক, ঝগড়া-বিবাদ এবং মান-অভিমান কম বেশি পৃথিবীর আদিকাল থেকে প্রায় সব স্বামী এবং স্ত্রীর মধ্যেই হয়ে থাকে। ভারতের উত্তরপ্রদেশের এক দম্পতি এই পারিবারিক কলহের কারনেই সংবাদ শিরোনাম হলেন।

আরও পড়ুন : খুব সযত্ন সহকারে দেশ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, রাম প্রভেশ নামে এক ব্যক্তি নিজ স্ত্রীর বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ এনেছেন।

তিনি জানান, তার স্ত্রী প্রতিদিন তাকে দৈহিক ও মানসিক নির্যাতন করে। তাই বিরক্ত হয়ে রাম ৬০ ফুট উঁচু তালগাছে নিজের আস্তানা গেঁড়েছেন।

আরও পড়ুন : ধর্মশিক্ষা বাদ দেওয়ার তথ্য গুজব

ভারতে রাম প্রবেশের এই ঘটনা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। দাম্পত্য জীবনে অশান্তি ঘরে ঘরে চললেও, স্ত্রীর ভয়ে ঘর ছেড়ে গাছবাসী হওয়ার ঘটনা সম্পূর্ণই নতুন।

সংবাদে বলা হয়েছে, ভারতের উত্তরপ্রদেশের মাউ জেলার কোপাগঞ্জ এলাকার বাসিন্দা রামপ্রবেশ প্রায় এক মাস ধরে স্ত্রীর ভয়ে ভিটেমাটি ছেড়ে তালগাছে বাসা বেঁধে অবস্থান করছেন।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে জমি দখল!

আলোচিত রামপ্রবেশ নিজেকে নিপীড়িত স্বামী বলে দাবি করেছেন। তার অভিযোগ, বউ তাকে কারণে-অকারণে রোজ মারে, ঝগড়া করে।

বউয়ের অত্যাচার থেকে মুক্তি পেতেই এমন সিদ্ধান্ত। রামপ্রবেশের বাবাও তার অভিযোগকে সমর্থন জানিয়েছেন।

আরও পড়ুন : ফের জনপ্রিয়তার শীর্ষে মোদি

সূত্র হতে জানা যায়, শুধুমাত্র প্রকৃতির ডাকে সাড়া দিতে ও খাদ্য গ্রহনের মতো গুরুত্বপূর্ণ কাজেই গাছ থেকে নিচে নামেন তিনি।

এদিকে গ্রামবাসী-পরিবারের বাকি লোকজন তাকে বোঝাতে গেলে শুনতে নারাজ তিনি। উল্টো কাউকে গাছের কাছাকাছি দেখলেই উপর থেকে ইঁট পাটকেল ছুঁড়ছেন বলেও অভিযোগ রয়েছে এলাকাবাসীর।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা